Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কেরলের জন্য যে কোনও মানবিক সাহায্য দিতে প্রস্তুত ইমরানের পাকিস্তান 

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনের ফল প্রকাশের সন্ধে বেলাই জানিয়ে দিয়েছিলেন, "পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে ভারত যদি এক পা এগিয়ে আসে আমরা দু'পা এগোবো।" এ বার কেরলের বন্যার জন্য মানবিক সাহায্যের কথা বললেন পাকিস্তনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান

কেরলের জন্য যে কোনও মানবিক সাহায্য দিতে প্রস্তুত ইমরানের পাকিস্তান 

শেষ আপডেট: 24 August 2018 04:05

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনের ফল প্রকাশের সন্ধে বেলাই জানিয়ে দিয়েছিলেন, "পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে ভারত যদি এক পা এগিয়ে আসে আমরা দু'পা এগোবো।" এ বার কেরলের বন্যার জন্য মানবিক সাহায্যের কথা বললেন পাকিস্তনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান।
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কেরল। মৃত্যু হয়েছে ২৩৭ জনের। ১৪ লক্ষের বেশি মানুষ গৃহহীন। কয়েক হাজার ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন মানুষ। সামগ্রিক ভাবে আর্থিক ক্ষতির পরিমাণ ২০ হাজার কোটি টাকার বেশি। ভারতের বিভিন্ন রাজ্য তো বটেই অন্যান্য দেশও কেরলের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। এ বার সেই তালিকাতে যুক্ত হলো পাকিস্তানের নামও।
যদিও কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে কোনও বিদেশি আর্থিক সাহায্য ভারত নেবে না। যদিও কূটনৈতিক মহলের মতে, ইমরানের এই বার্তা দু'দেশের সম্পর্কে প্রভাব ফেলবে।
ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন এই পাকিস্তানি পেসারকে প্রধানমন্ত্রী হওয়ার পর ফোন করেছিলেন। শান্তি এবং উন্নয়ন প্রশ্নে কথা হয় দুই প্রধানমন্ত্রীর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারীর বাজপেয়ীর মৃত্যুর পরও শোক জ্ঞাপন করেন ইমরান। তারপর আবার কেরলের জন্য সাহায্যের বার্তা এল ইসলামাবাদ থেকে।

```