Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নিজের বাসভবনে কাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে স্তব্ধ হয়ে গিয়েছে অর্থনীতি। দ্বিতীয় দফার লকডাউনের মধ্যে তাই কিছুটা যাতে চাকা গড়ায় সে জন্য.সোমবার থেকে কিছুক্ষেত্রে শর্তসাপেক্ষে ছাড় দিয়েছে কেন্দ্র। মঙ্গলবার সে ব্যাপারেই আলোচনা করতে.প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের

নিজের বাসভবনে কাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 21 April 2020 15:43

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে স্তব্ধ হয়ে গিয়েছে অর্থনীতি। দ্বিতীয় দফার লকডাউনের মধ্যে তাই কিছুটা যাতে চাকা গড়ায় সে জন্য.সোমবার থেকে কিছুক্ষেত্রে শর্তসাপেক্ষে ছাড় দিয়েছে কেন্দ্র। মঙ্গলবার সে ব্যাপারেই আলোচনা করতে.প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে বৈঠকে বসেছিল মন্ত্রীগোষ্ঠী। বুধবার নিজের বাসভবন নয়াদিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী।
করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত আপাতত দেশজুড়ে লকডাউনের ঘোষণা করা হয়েছে। কিন্তু ৩ মে কি আদৌ লকডাউন উঠবে? যদি ওঠে তো কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে না উঠলেই বা কী ভাবে সুষ্ঠু ভাবে চলবে সবটা? পর্যবেক্ষকদের মতে সে ব্যাপারেই আলোচনা হতে পারে ক্যাবিনেট মিটিংয়ে।
অনেকের বক্তব্য, এই মুহূর্তে লকডাউন আর বাড়ানোর পক্ষপাতি নয় সরকার। কিন্তু লকডাউন উঠলেও মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়গুলি কঠোর ভাবে বজায় রাখার ক্ষেত্রে পরিকল্পনা নিতে পারে কেন্দ্র। ট্রেন, বিমান পরিষেবা কী হবে তা নিয়েও আলোচনা হতে পারে আগামী কালের বৈঠকে।
শুধুমাত্র যে এলাকাগুলিতে সংক্রমণ একবারেই কম, বা এখনও কেউ আক্রান্ত হননি সেই গ্রিন জোনে লকডাউন অনেকাংশে শিথিল করা হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে যে এলাকাগুলিকে রেড জোন ও কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে বিধিনিষেধ জারি থাকবে বলেই জানা গিয়েছে।

```