Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পোষ্যদের ফ্যাশন শো! সোনালি জ্যাকেটে ব়্যাম্প মাতাল কুকুর, ফুলের সাজে অনন্য গরুও

দ্য ওয়াল ব্যুরো: ফ্যাশন শো তো কতই দেখেছেন, হয়তো অংশগ্রহণও করেছেন। কিন্তু কখনও ভেবেছেন, আপনার প্রিয় পোষ্যটিও ফ্যাশন শোয়ে অংশ নিয়ে ব়্যাম্প মাতাতে পারে! দিন কয়েক আগে তেমনটাই হল চেন্নাইয়ে। নানারকম অভিনব সাজে পোষ্যদের সাজিয়ে নিয়ে এলেন মালিকেরা।

পোষ্যদের ফ্যাশন শো! সোনালি জ্যাকেটে ব়্যাম্প মাতাল কুকুর, ফুলের সাজে অনন্য গরুও

শেষ আপডেট: 5 February 2020 09:56

দ্য ওয়াল ব্যুরো: ফ্যাশন শো তো কতই দেখেছেন, হয়তো অংশগ্রহণও করেছেন। কিন্তু কখনও ভেবেছেন, আপনার প্রিয় পোষ্যটিও ফ্যাশন শোয়ে অংশ নিয়ে ব়্যাম্প মাতাতে পারে! দিন কয়েক আগে তেমনটাই হল চেন্নাইয়ে। নানারকম অভিনব সাজে পোষ্যদের সাজিয়ে নিয়ে এলেন মালিকেরা। তারাও মহানন্দে সাজ দেখিয়ে ঘুরে বেড়াল ব়্যাম্প জুড়ে! হাবেভাবে মনে হচ্ছিল, মানুষের চেয়ে কোনও অংশে কম নয় তাদের বাহাদুরি! কেউ জরিচুমকি বসানো ঝলমলে পোশাকে সাজিয়েছেন পোষা বিড়ালকে, কারও কুকুরের গায়ে আবার চোখধাঁধানো গয়নাগাঁটি! রঙিন পালকে সেজে হাজির হরেক পাখিও! একটি কুকুরকে দেখা গেল, বক্সারের মতো পোশাকে সেজে এসেছে সে। মাথায় হেলমেট, হাতে গ্লাভস। একটি কুকুর আবার স্কার্ট পরে এসেছে। অন্য এক কুকুরের পরনে সোনালি কোট। আর এক কুকুরের রীতিমতো রাজবেশ! দেখুন ভিডিও। https://www.youtube.com/watch?v=BdraeuRWtaA&feature=emb_title এক ফ্যাশনিয়েস্তা কুকুরের মালিক জানালেন, এই প্রথম তাঁর পোষ্য এমন একটি অনুষ্ঠানে অংশ নিয়েছে। প্রিয় কুকুরকে ডিজ়াইনার রিচা গোয়েঙ্কার পোশাক পরিয়েছেন তিনি। অনেক পশুপ্রেমী প্রশ্ন তোলেন, পোষ্যদের এই ধরনের সাজপোশাক করালে তা কোনও অস্বস্তির  কারণ হতে পারে বলে। কিন্তু চেন্নাইয়ের এই অনুষ্ঠান বুঝিয়ে দিল, আরামের দিকটা একটু মাথায় রাখলে, নতুন নতুন সাজপোশাকে দিব্যি খুশি হয় তারা।

```