Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

‘তাণ্ডব’-এ শিবকে অপমান! অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে, আমাজন প্রাইমের জবাব চাইল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: রিলিজের পর থেকেই আমাজন প্রাইমেরর ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ কে ঘিরে রীতিমতো তাণ্ডবই শুরু হয়ে গেছে। সেফ আলি খান ও ডিম্পল কাপাডিয়া অভিনীত আলি আব্বাজ জাফরের এই ওয়েব সিরিজে বারে বারেই হিন্দুদের ধর্মীয় ভাবাগেবে আঘাত করা হয়েছে এমন অভিযো

‘তাণ্ডব’-এ শিবকে অপমান! অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে, আমাজন প্রাইমের জবাব চাইল কেন্দ্র

শেষ আপডেট: 18 January 2021 05:32

দ্য ওয়াল ব্যুরো: রিলিজের পর থেকেই আমাজন প্রাইমেরর ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ কে ঘিরে রীতিমতো তাণ্ডবই শুরু হয়ে গেছে। সেফ আলি খান ও ডিম্পল কাপাডিয়া অভিনীত আলি আব্বাজ জাফরের এই ওয়েব সিরিজে বারে বারেই হিন্দুদের ধর্মীয় ভাবাগেবে আঘাত করা হয়েছে এমন অভিযোগই তুলেছেন মহারাষ্ট্রের ঘাটকোপারের বিধায়ক রাম কদম। হিন্দু দেবতা শিবকে অপমান করা হয়েছে বলে গুরুতর অভিযোগ এনেছিন রাম কদম। এফআইআরও দায়ের করেছেন বিধায়ক। তারপরেই কার্যত বিতর্ক তুঙ্গে উঠেছে। আমাজন প্রাইমকে এর জবাব দিতে বলেছে কেন্দ্রীয় সরকার। মুম্বই পুলিশ জানিয়েছে, ঘাটকোপার থানায় অভিনেতা, প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে এফআইআর করেছেন বিধায়ক রাম কদম। তাঁর অভিযোগ, হিন্দু দেবতাদের অবমাননা করা হয়েছে এই ওয়েব সিরিজে। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত এসেছে। টুইট করে রাম কদম বলেছেন, এখনকার বেশিরভাগ ওয়েবসিরিজেই হিন্দু দেবদেবীদের নিয়ে উপহাস করা হয়। তাণ্ডব তাদেরই মধ্যে একটা। সেফ আলি খানও এখানে অভিনয় করেছেন। এভাবে হিন্দুদের আদর্শে আঘাত করা উচিত হয়নি। https://twitter.com/ramkadam/status/1350664687164170242 তাণ্ডব ওয়েবসিরিজ বন্ধ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ মনোজ কোটাক। তাঁর বক্তব্য, এই ধরনের ওয়েবসিরিজগুলিতে উদ্যাম যৌনতা দেখানো হয়। হিংসা, মাদক, ঘৃণা এবং কিছু সময় তো হিন্দু ধর্মকেও অবমাননা করা হয়। শুধু তাণ্ডব নয়, কার্যত গোটা বলিউডকেই এই ধরনের সিনেমা বা সিরিজ তৈরি থেকে বিরত থাকার হুমকি দিয়েছেন তিনি। https://twitter.com/KapilMishra_IND/status/1328178717974093824 কী দেখানো হয়েছে তাণ্ডব ওয়েব সিরিজে? সিরিজের প্রথম পর্বটি নিয়েই সমস্যা ও বিতর্ক তৈরি হয়েছে। ওই পর্বে দেখানো হয়েছে, অভিনেতা মহম্মদ জিশান আয়ুব বিশ্ববিদ্যালয়ে পড়াতে গিয়ে ভগবান শিবের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, তোমরা কার থেকে স্বাধীনতা চাও? এরপর ওই দৃশ্যে দেখানো হয় পড়ুয়ারা স্টেজে উঠে আসার পরই  ‘নারায়ণ নারায়ণ’ ধ্বনি ওঠে। প্রথম পর্বের এই অংশটি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। দাবি করা হয়েছে, ভগবান শিবকে খর্ব করে দেখানো হয়েছে এখানে। তাণ্ডব ওয়েব সিরিজ নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিজেপি নেতা কপিল মিশ্র। টুইট করে তিনি বলেছেন, “হিন্দু ধর্ম ও দেবদেবীদের ছোট করে দেখানো হচ্চে ওয়েব সিরিজগুলিতে। জঙ্গিদের হিরো বলা হচ্ছে, আমাদের বাহিনীকে নিয়ে উপহাস করা হচ্ছে। এর পরেও এই ধরনের ওয়েব সিরিজি রমরম করে চলছে।” আমাজন প্রাইমের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে দ্রুত এই ওয়েব প্ল্যাটফর্মের জবাব চেয়ে পাঠিয়েছে কেন্দ্র।

```