Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

শিশুমৃত্যুর প্রতিবাদে পথে নেমেছিলেন তাঁরা, ৩৯ জন অভিভাবকের বিরুদ্ধে দায়ের এফআইআর

দ্য ওয়াল ব্যুরো: মাসখানেক হয়ে গেল, বিহারে মারণ রূপ ধারণ করেছে এনসেফ্যালাইটিস। প্রতি দিন রাজ্যের নানা প্রান্ত থেকে খবর আসছে এনসেফ্যালাইটিসে শিশুমৃত্যুর। সরকারি ভাবে সংখ্যাটা ছুঁয়েছে ১৩২। এই শিশুমৃত্যুমিছিলের জন্য বিহার সরকারকে তীব্র ভর্ৎসনাও

শিশুমৃত্যুর প্রতিবাদে পথে নেমেছিলেন তাঁরা, ৩৯ জন অভিভাবকের বিরুদ্ধে দায়ের এফআইআর

শেষ আপডেট: 26 June 2019 10:04

দ্য ওয়াল ব্যুরো: মাসখানেক হয়ে গেল, বিহারে মারণ রূপ ধারণ করেছে এনসেফ্যালাইটিস। প্রতি দিন রাজ্যের নানা প্রান্ত থেকে খবর আসছে এনসেফ্যালাইটিসে শিশুমৃত্যুর। সরকারি ভাবে সংখ্যাটা ছুঁয়েছে ১৩২। এই শিশুমৃত্যুমিছিলের জন্য বিহার সরকারকে তীব্র ভর্ৎসনাও করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু তাতেও পরিস্থিতির বদল হয়নি। বরং এই ভয়ঙ্কর অবস্থার পাশাপাশিই রাজ্য জুড়ে বাড়তে শুরু করেছে জলের হাহাকার। তবে এত কিছুর পরেও সে রাজ্যের প্রশাসনের যে কোনও হেলদোল নেই, তা ফের প্রমাণ হল। পরিস্থিতির পরিবর্তন আনার চেষ্টার বদলে, এফআইআর দায়ের করা হল ৩৯ জনের বিরুদ্ধে। অভিযোগ, শিশুমৃত্যুর প্রতিবার করছিলেন তাঁরা, বিক্ষোভ দেখাচ্ছিলেন জলের দাবিতে। সূত্রের খবর, তাঁরা প্রত্যেকেই এনসেফ্যালাইটিস আক্রান্ত শিশুদের অভিভাবক। গত কয়েক দিনে বিহারের মুজফ্ফরপুরে এনসেফ্যালাইটিস মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে ১১২ জন শিশুর। আর বেসরকারি কেজরিওয়াল হাসপাতালে মারা গিয়েছে ২০ জন শিশু। বেসরকারি সূত্র বলছে, এর বাইরে গোটা বিহারে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮০। এই মৃত্যু মিছিলের পাশাপাশি মুজফ্ফরপুর ও বৈশালী এলাকায় গত দু’মাস ধরেই জলকষ্টে ভুগছেন সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই বিক্ষোভ দেখানোর পথে হাঁটেন হরিবংশপুর গ্রামের মানুষেরা। রাস্তা অবরোধও করেন। জোর গলায় জানান, তাঁরা পানীয় জল চান, ঘরের বাচ্চাদের চিকিৎসা চান। আর এই গলা তোলার পরেই পুলিশের খাতায় নাম উঠল তাঁদের। সমস্যার সমাধান তো হলই না, মিলল না কোনও আশ্বাসও। উল্টে এফআইআর দায়ের করা হল তাঁদের একাংশের নামে! বৈশালীর হরিবংশপুর গ্রামের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত দু’মাস ধরে ভয়াবহ গরম পড়েছে। বর্ষার চিহ্ন নেই। বৃষ্টি হয়নি বহু দিন। তাই তাঁদের জীবন ক্রমে দুর্বিষহ হয়ে উঠেছে। এর মধ্যে শুরু হয়েছে জলের হাহাকার। সেই সঙ্গে ঘরে ঘরে অসুস্থ হয়ে পড়ছেন সকলে। এনসেফ্যালাইটিস কাউকে ছাড়ছে না। অসুস্থ রোগীরাও পরিষ্কার পানীয় জল পাচ্ছেন না। তাঁরা জানান, এই বিষয়টি বারবার স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও কোনও লাভ হয়নি। উল্টে তিনি আর কারও কোনও ফোন কলই ধরছেন না। লিখিত আবেদন জানাতে গেলেও নিচ্ছেন না। তাই বাধ্য হয়েই বিক্ষোভ দেখাতে হয়েছে বলে দাবি করেন তাঁরা। কিন্তু বিক্ষোভ দেখানোর জেরে যে এই অবস্থা হবে, তা বুঝেতে পারেননি কেউ। বিষয়টি জানাজানি হওয়ার পরে সমালোচনার ঝড় উঠেছে। বিহার সরকারের এমন অমানবিক আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতির সুবিধা নিতে আসরে নেমেছেন বিরোধীরা। তাঁরা বলছেন, মূল সমস্যার সমাধান না করে সাধারণ মানুষের উপর এমন আক্রমণ স্বেচ্ছাচারী শাসনেরই নামান্তর। যে ৩৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, তাঁদের আত্মীয়-পরিজনেরা বলছেন, "আমাদের বাচ্চারা মরে গেছে। আরও অনেকে অসুস্থ। আমাদের ঘরে জল নেই। আমরা বাধ্য হয়ে পথে নেমেছিলাম। আর আমাদের কথা শোনার বদলে আমাদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হল! যাদের নামে এফআইআর, তারা গ্রাম ছেড়ে পালিয়েছে। তাদের ঘরের খাবার জোগাড় কে করবে, তার ঠিক নেই।"

```