Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

কোনও কিছুর মূল্যেই এনআরসি হতে দেব না অন্ধ্রপ্রদেশে! জানিয়ে দিলেন জগন্মোহন রেড্ডি

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, দিল্লি-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন, তাঁদের রাজ্যে এনআরসি করতে দেবেন না তাঁরা। এবার সেই তালিকায় যোগ হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিও। জানিয়ে

কোনও কিছুর মূল্যেই এনআরসি হতে দেব না অন্ধ্রপ্রদেশে! জানিয়ে দিলেন জগন্মোহন রেড্ডি

শেষ আপডেট: 23 December 2019 14:16

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, দিল্লি-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন, তাঁদের রাজ্যে এনআরসি করতে দেবেন না তাঁরা। এবার সেই তালিকায় যোগ হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিও। জানিয়ে দিলেন, কোনও পরিস্থিতিতেই নাগরিকপঞ্জি মেনে নেবেন না তিনি। গত কয়েক দিন ধরেই নাগরিকত্ব আইন নিয়ে প্রবল বিক্ষোভ চলছে দেশজুড়ে। কয়েকটি রাজ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ বিরোধী দল থেকে ছাত্রযুবসমাজ—পথে নেমে প্রতিবাদে সামিল সকলে। এই অবস্থায় সোমবার এনআরসির বিপক্ষেই নিজের অবস্থান স্পষ্ট করলেন জগন্মোহন। কাডাপায় একটি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে জগন্মোহন বলেন, “অনেকেই এনআরসি নিয়ে আমার মতামত জানতে চাইছিলেন। আমি এনআরসি-র বিরুদ্ধে। কোনও মূল্যেই এনআরসি হবে না অন্ধ্রপ্রদেশে।” তবে সংসদে নাগরিকত্ব আইন পাশ হওয়ার সময়ে এর পক্ষেই ভোট দিয়েছিল জগন্মোহনের দল ওয়াইএসআর-এর কংগ্রেস সাংসদরা। রাজ্যসভাতেও তাই হয়। কিন্তু সোমবার নাগরিকপঞ্জি নিয়ে অন্য কথা বললেন তিনি। তবে উল্লেখ্য, শুধু নাগরিকপঞ্জির বিরোধিতা করার কথা বলেছেন জগন্মোহন। নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ নিয়ে কোনও মন্তব্য করেননি।

```