Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

উত্তপ্ত অমৃতসরে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, দশেরার উদ্যোক্তাদের বাড়িতে হামলা

দ্য ওয়াল ব্যুরো: মাঝে কেটে গিয়েছে গোটা একটা দিন। তারপরও শান্ত হলো না পাঞ্জাবের অমৃতসরের জোড়া ফটক এলাকা। রবিবার সকাল থেকে দফায় দফায় পুলিশ-জনতা সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়াল সেখানে। শুক্রবার সন্ধে বেলা দশেরা উপলক্ষে রাবণ দহন দেখতে ভিড় জমিয়ে

উত্তপ্ত অমৃতসরে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, দশেরার উদ্যোক্তাদের বাড়িতে হামলা

শেষ আপডেট: 21 October 2018 09:26

দ্য ওয়াল ব্যুরো: মাঝে কেটে গিয়েছে গোটা একটা দিন। তারপরও শান্ত হলো না পাঞ্জাবের অমৃতসরের জোড়া ফটক এলাকা। রবিবার সকাল থেকে দফায় দফায় পুলিশ-জনতা সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়াল সেখানে। শুক্রবার সন্ধে বেলা দশেরা উপলক্ষে রাবণ দহন দেখতে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ। বেশ কয়েকশো মানুষ মাঠে জায়গা না পেয়ে পাশের রেল লাইনে দাঁড়িয়েই রাবণ পোড়া দেখছিলেন। এমন সময়ই দ্রুত গতিতে ছুটে আসে একটি এক্সপ্রেস ট্রেন। ট্রেনের তলায় কাটা পড়ে মৃত্যু হয়েছে ৬১ জনের। আহত অসংখ্য। রেলের বিরুদ্ধে ক্ষোভ তো ছিলই। রবিবার সকাল থেকে স্থানীয় জনতা চিহ্নিত করে ফেলে দশেরা উৎসবের উদ্যোক্তাদের বাড়ি। ওই ঘটনার পর থেকেই বেশ কয়েকজন উদ্যোক্তা গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ। এ দিন সকালে বেছে বেছে তাঁদের বাড়িতেই হামলা চালায় স্থানীয় জনতা। ভাঙচুর করা হয় বাড়ি। পুলিশ আটকাতে গেলে সংঘর্ষ হয় তাদের সঙ্গেও। সকালে ট্রেন চলাচল শুরু হলেও জনতার অবরোধে ফের বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন  পরিষেবা। বেশ কয়েক ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে তা উঠে যায়। কিন্তু উত্তেজনায় ফুটছে গোটা অমৃতসর

```