ভারতীয় বায়ুসেনার পরবর্তী প্রধান হচ্ছেন ভি আর চৌধুরী, জানাল কেন্দ্র
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার (IAF) পরবর্তী প্রধান হতে চলেছেন এয়ার মার্শাল (Air Marshal) ভি আর চৌধুরী (বিবেক রাম চৌধুরী)। বায়ুসেনায় দীর্ঘ ৩৯ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। মঙ্গলবার কেন্দ্র সরকার তাঁর নিয়োগের কথা ঘোষণা করেছে।
ভারতের কনসার
শেষ আপডেট: 22 September 2021 02:53
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার (IAF) পরবর্তী প্রধান হতে চলেছেন এয়ার মার্শাল (Air Marshal) ভি আর চৌধুরী (বিবেক রাম চৌধুরী)। বায়ুসেনায় দীর্ঘ ৩৯ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। মঙ্গলবার কেন্দ্র সরকার তাঁর নিয়োগের কথা ঘোষণা করেছে।
ভারতের কনসার্ট কাঁপাতে আসছেন ইয়োহানি, বলিউডেও হাতেখড়ি হবে কি
বায়ুসেনার একজন সুদক্ষ পাইলট ভি আর চৌধুরী। আকাশে তিন হাজার ৮০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা তাঁর রয়েছে। নানা সময়ে নানা ধরণের বিমানে চড়েছেন তিনি, বিমান চালিয়েছেন প্রতিকূল পরিস্থিতিতেও।
২০২০-র অগস্ট থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত চিনের সঙ্গে ভারতের যে সীমান্ত দ্বন্দ্ব চলছিল সেসময়, বিকানীর থেকে লাদাখ পর্যন্ত ওয়েস্টার্ন এয়ার কম্যান্ডের নেতৃত্ব দিয়েছিলেন এই ভি আর চৌধুরীই। এর আগে শিলংয়ে ইস্টার্ন এয়ার কম্যান্ডের সেকেন্ড ইন কম্যান্ডারও ছিলেন তিনি।
কেন্দ্রের এক আধিকারিকের কথায়, চৌধুরীর সবরকমের অভিজ্ঞতা রয়েছে। বায়ুসেনার প্রায় সবকটি বড় বড় বিভাগে তিনি কাজ করেছেন কোনও না কোনও সময়ে। তাছাড়া ইস্টার্ন আর ওয়েস্টার্ন এয়ার কম্যান্ডের শীর্ষে থাকায় তিনি ভারতের দুই শত্রু চিন আর পাকিস্তানের সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহাল।
চলতি মাসের ৩০ তারিখ পূর্বতন প্রধান আরকেএস ভাদোরিয়ার থেকে নতুন পদের দায়িত্ব বুঝে নেবেন ভি আর চৌধুরী।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'