Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কলকাতায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কমিউনিটি হলের বাথরুমে চলল নির্যাতন

দ্য ওয়াল ব্যুরো: ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ খোদ কলকাতায়। পুলিশ সূত্রে খবর, গার্ডেন রিচ এলাকার একটি কমিউনিটি হলের মধ্যে জোর করে আটকে রাখা হয় ৬ বছরের এক শিশুকে। অভিযোগ সেখানেই তাকে ধর্ষণ করে বাচ্চাটিরই এক প্রতিবেশী। অভিযুক্ত সন্দেহে একজনকে ই

কলকাতায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কমিউনিটি হলের বাথরুমে চলল নির্যাতন

শেষ আপডেট: 7 December 2019 03:01

দ্য ওয়াল ব্যুরো: ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ খোদ কলকাতায়। পুলিশ সূত্রে খবর, গার্ডেন রিচ এলাকার একটি কমিউনিটি হলের মধ্যে জোর করে আটকে রাখা হয় ৬ বছরের এক শিশুকে। অভিযোগ সেখানেই তাকে ধর্ষণ করে বাচ্চাটিরই এক প্রতিবেশী। অভিযুক্ত সন্দেহে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন- লড়াই থামল উন্নাওয়ের দগ্ধ ধর্ষিতার, শুক্রবার রাতে মৃত্যু হল দিল্লির সফদরজং হাসপাতালে
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে গার্ডেন রিচ এলাকার একটি কমিউনিটি হলে। একটি বিল্ডিংয়ের দোতলায় ছিল ওই কমিউনিটি হল। বিভিন্ন অনুষ্ঠানে জন্য ভাড়া দেওয়া হতো ওই তারাতলা রোডের ওই হল। তবে ঘটনার দিন কোনও অনুষ্ঠান না থাকায় ফাঁকাই ছিল ওই কমিউনিটি হল। শিশুর মায়ের অভিযোগ, সেদিন সন্ধ্যায় ফাঁকা হলের বাথরুমে মেয়েকে আটকে রেখে ধর্ষণ করে তাঁদের এক প্রতিবেশী। বছর ১৯-এর এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। গার্ডেন রিচ থানার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন পকসো আইনে ধৃত অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এইসবের পাশাপাশি শিশুর মেডিক্যাল টেস্টও করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ। শিশুর মেডিক্যাল টেস্টের রিপোর্ট হাতে পেলে বাকি তদন্ত নিজের পথেই এগোবে বলে জানিয়েছে গার্ডেন রিচ থানা।
আরও পড়ুন- উন্নাও: একের পর এক ধর্ষণের বিভীষিকা, গায়ে আগুন, মৃত্যু, বিচার চাইছে গোটা দেশ

```