Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

একসঙ্গেই উপোস রাখলেন বিরাট-অনুষ্কা, জমিয়ে করবা চৌথ পালন ক্রিকেট তারকাদের

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর এটা ছিল বিরুষ্কা জুটির দ্বিতীয় করবা চৌথ। আর সেই অনুষ্ঠানে এ বার জুনিয়র বচ্চনকে ফলো করলেন বিরাট কোহলি। শোনা যায়, প্রতি বছরই করবা চৌথের দিন স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে উপোস করেন অভিষেকও। এ বার সেই পথেই হাঁটলেন কিং কোহলি। অ

একসঙ্গেই উপোস রাখলেন বিরাট-অনুষ্কা, জমিয়ে করবা চৌথ পালন ক্রিকেট তারকাদের

শেষ আপডেট: 18 October 2019 08:47

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর এটা ছিল বিরুষ্কা জুটির দ্বিতীয় করবা চৌথ। আর সেই অনুষ্ঠানে এ বার জুনিয়র বচ্চনকে ফলো করলেন বিরাট কোহলি। শোনা যায়, প্রতি বছরই করবা চৌথের দিন স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে উপোস করেন অভিষেকও। এ বার সেই পথেই হাঁটলেন কিং কোহলি। অনুষ্কা শর্মার সঙ্গে করবা চৌথের উপোস রেখেছিলেন বিরাটও।   সোশ্যাল মিডিয়ায় 'পাওয়া কাপল' নামে পরিচিত বিরাট-অনুষ্কা। ২০১৭ সালে গাঁটছড়া বাঁধার পর থেকে নেট দুনিয়ায় হামেশাই ট্রেন্ডিং থাকেন এই জুটি। বিদেশের মাটিতে ভারতের খেলা থাকলে প্রায় সবসময়ই বিরাটের সঙ্গী হন অনুষ্কা। কিছুদিন আগে ভাইরাল হয়েছিল জুটির ক্যারিবিয়ান সফরের একান্ত মুহূর্তের ছবি। সমুদ্রের পাড়ে বসে রোম্যান্টিক মুহূর্ত লেন্সবন্দি করেছিলেন দুই তারকা। এ বার করবা চৌথেও চমক দিলেন বিরাট-অনুষ্কা। কালো শেরওয়ানিতে সেজেছিলেন বিরাট। আর অনুষ্কার পরনে ছিল লাল শিফন। শাড়ির পাড়ে ভারী সিক্যুয়েন্সের কাজ। সঙ্গে মানানসই ঝুমকা, লাল চূড়া, সিঁথিতে জ্বলজ্বলে সিঁদুর, খোঁপার লাল ফুল-----সব মিলিয়ে সাবেকি সাজে অভিনেত্রীকে লাগছিল অনন্যা। হাসিমুখে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করেছেন বিরাট-অনুষ্কা দু'জনেই। অনুষ্কা লিখেছেন, "আমার জীবনসঙ্গী এবং আজকের জন্য আমার উপবাসের সঙ্গী।" পিছিয়ে নিয়ে কিং কোহলিও। তিনি লিখেছেন, "এরা একসঙ্গে উপোস করে, একসঙ্গেই হেসে জীবন কাটায়।"  তবে শুধু বিরাট-অনুষ্কা নন, ময়দানের প্রাক্তন এবং বর্তমান আরও অনেক তারকাই জমিয়ে সেলিব্রেট করেছেন করবা চৌথ। বীরেন্দ্র শেওয়াগ, হরভজন সিং, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা---সকলেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের জীবনসঙ্গীর সঙ্গে ছবি শেয়ার করেছেন। করবা চৌথের শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী-দের। 

পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা...

https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/

```