Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

দিল্লি হিংসা: মাথায় হেলমেট, হাসপাতালের ছাদ থেকে এলোপাথাড়ি গুলি ছুড়ছে হামলাকারীরা, সামনে এল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো:  হাসপাতালের ছাদে কয়েকশো মানুষের ভিড়। কারও মাথায় হেলমেট, কারও মুখে মাস্ক। প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র। পথচারীদের লক্ষ্য করে চলছে এলোপাথাড়ি গুলি। হাসপাতাল লক্ষ্য করেও ছুটে যাচ্ছে বুলেট। ঘটনাস্থল সেই চাঁদবাগ। অশান্তির আগুন

দিল্লি হিংসা: মাথায় হেলমেট, হাসপাতালের ছাদ থেকে এলোপাথাড়ি গুলি ছুড়ছে হামলাকারীরা, সামনে এল ভিডিও

শেষ আপডেট: 5 March 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো:  হাসপাতালের ছাদে কয়েকশো মানুষের ভিড়। কারও মাথায় হেলমেট, কারও মুখে মাস্ক। প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র। পথচারীদের লক্ষ্য করে চলছে এলোপাথাড়ি গুলি। হাসপাতাল লক্ষ্য করেও ছুটে যাচ্ছে বুলেট। ঘটনাস্থল সেই চাঁদবাগ। অশান্তির আগুন যেখানে মাত্রা ছাড়িয়েছিল। এই চাঁদবাগেই দাঙ্গাকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের ভিডিও দিনকয়েক আগেই সামনে এসেছিল। এবার ফাঁস হল হাসপাতালে দাঙ্গাবাজদের তাণ্ডবের ভিডিও। কারও মুখ এখনও স্পষ্ট নয়, জানিয়েছে পুলিশ। একজনের পরনে কালো জ্যাকেট দেখা গেছে। বাকি কয়েকজনের মাথায় চাপানো ছিল হেলমেট। মুখ ঢাকতে মাস্কও ব্যবহার করেছিল কেউ কেউ। এই দাঙ্গাবাজদের গুলি লেগে কেউ জখম হয়েছেন বা কারও মৃত্যু হয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের ধারণা, নিশানা ঠিক করেই গুলি চালাচ্ছিল ওই বিক্ষোভকারীরা। হাসপাতালে ভর্তি হতে আসা রোগীদের পরিবারের লোকজনকে লক্ষ্য করেও গুলি চলে বলে অনুমান পুলিশের। গত ২৪ ফেব্রুয়ারি চাঁদবাগের আরও একটি বিক্ষোভের ভিডিও সামনে এসেছিল। তাতে দেখা যায় মোহন নার্সিং হোমের ছাদ থেকে কালো জ্যাকেট ও হেলমেট পরা এক ব্যক্তি ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। ওই নার্সিং হোমের সামনের রাস্তাতেই মাথায় গুলি লেগে মৃত্যু হয়েছিল শাহিদ খান আলভি নামে বছর বাইশের এক যুবকের। উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা শাহিদ পেশায় রিক্সাচালক। হিংসার সময়ই দিল্লিতে এসেছিল। পুলিশ নিশ্চিত নয় ওই বিক্ষোভকারীর গুলিতেই মৃত্যু হয়েছে শাহিদের। ‘‘আমি দেখেছি ৫০ জন হামলাকারী হাসপাতাল-নার্সিংহোমের ছাদ থেকে গুলি চালাচ্ছে। তারা কারা আমরা জানি না। সকলের মুখ ঢাকা ছিল। পরে ওদের পাথর ছুড়তেও দেখি,’’ বলেছেন চাঁদবাগের বাসিন্দা আয়েশা। দিল্লির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩। গত সপ্তাহে টানা পাঁচদিন ধরে তাণ্ডব চলেছিল উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ অংশে। সিএএ বিরোধী এবং সমর্থকদের বারবার সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজধানী শহর। রবিবার ১ মার্চ সন্ধে থেকেই অশান্তি শুরু হয় দিল্লিতে। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়তে থাকে অশান্তির আঁচ। গুরু তেগ বাহাদুর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে এই হাসপাতালে মৃতের সংখ্যা ছিল ৩৮।  চাঁদবাগ, কারওয়াল নগরের নর্দমার ভেতর থেকে পাঁচটা দেহ উদ্ধার হয়েছে গত কয়েকদিনে। তেগ বাহাদুর হাসপাতাল সূত্রে খবর, মৃতদের মধ্যে ন’জনের মাথায় বিঁধেছিল গুলি। বাকিদের কারও মৃত্যু হয়েছে ধারালো অস্ত্রের কোপে, কেউ আবার গণপিটুনির শিকার। অ্যাসিড ক্ষত নিয়েও হাসপাতালে জীবনের লড়াই লড়ছেন অনেকে। দিল্লি পুলিশ সূত্রে খবর, বাঁচার কাতর আর্তি জানিয়েছে গত ২২ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ২১ হাজার ফোন কল এসেছে পুলিশের কন্ট্রোল রুমে। পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেছেন, “ফেব্রুয়ারি ২৪ ও ২৫ তারিখেই প্রায় ১৩ হাজার ফোন এসেছে। সবকটিই বিক্ষোভ সংক্রান্ত। আতঙ্কে ও উদ্ধার করার তীব্র আর্তি জানিয়েছে ফোন করেছেন অন্তত ছ’হাজার মানুষ।” কেবলমাত্র পশ্চিম দিল্লি থেকেই ৪৮১টি ফোন কল পেয়েছে পুলিশ। এর মধ্যে তিলকনগর এলাকা থেকে ১৪৮টি, খয়াল পুলিশ স্টেশন এলাকা থেকে ১৪৩টি ফোন কল করা হয়েছে। দিল্লির বাইরে থেকে ২২২টি কল এসেছে পুলিশের কন্ট্রোল রুমে। তবে পুলিশ সূত্র জানাচ্ছে, সে সবই ছিল ভুয়ো কল।

```