Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজি কর মামলায় নয়া মোড়, হাইকোর্টে নতুন প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার

এই মামলায় নতুন মোড় কি ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে সহায়তা করবে? নাকি মামলার নিষ্পত্তিতে আরও সময় লাগবে? 

আরজি কর মামলায় নয়া মোড়, হাইকোর্টে নতুন প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার

ফাইল ছবি।

শেষ আপডেট: 23 June 2025 17:07

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের (RG kar case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন-কাণ্ডে ফের নয়া মোড়। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মৃত চিকিৎসকের পরিবারের (victim's family) তরফে নতুন প্রশ্ন তোলা হয়েছে। 

সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আইনজীবী ফিরোজ এডুলজি জানান, এখনও ঘটনাস্থল ‘প্লেস অফ অকারেন্স’ পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছেন তিনি।

গত বছর অগস্ট মাসে হাসপাতালের মধ্যেই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল নিম্ন আদালত। সঞ্জয় এক জন সিভিক ভলান্টিয়ার ছিলেন। কিন্তু পরিবার ও আইনজীবীর মতে, এই ঘটনায় আরও জড়িত কেউ থাকতে পারে।

এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষও প্রশ্ন তুলেছিলেন, ‘‘এটি গণধর্ষণের ঘটনা, না কি নয়?’’ তিনি সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন, কেস ডায়েরি জমা দেওয়ার জন্য। মৃতার পরিবারের দাবি, সত্য সামনে আনতে হলে ঘটনাস্থল পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল, মঙ্গলবার, এই আবেদন নিয়ে শুনানির সম্ভাবনা রয়েছে।

এই মামলায় নতুন মোড় কি ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে সহায়তা করবে? নাকি মামলার নিষ্পত্তিতে আরও সময় লাগবে? এখন সেদিকেই তাকিয়ে সব পক্ষ।


```