Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও আমূল বদল, বাজারে কবে আসবে নতুন বই

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই নতুন পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও আমূল বদল, বাজারে কবে আসবে নতুন বই

শেষ আপডেট: 8 March 2024 15:56

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই নতুন পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার উচ্চমাধ্যমিকের প্রতিটি বিষয়ের সিলেবাস নিয়ে বড় খবর পাওয়া গেল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, যে ৬২টি বিষয় আছে, সেগুলির প্রতিটি বিষয়ের সিলেবাস পালটে যাচ্ছে। 

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সেমেস্টার ব্যবস্থা চালু হতে চলেছে তা সবার আগে লিখেছিল দ্য ওয়াল। সেই মতো ঘোষণা হওয়ার পর এবার জানা গেল, সিলেবাসের ক্ষেত্রেও আমূল পরিবর্তন হতে চলেছে। তবে সব বিষয়ের সিলেবাস একই রকম হারে পালটাচ্ছে এমনটা নয়। সংসদের তরফে জানান হয়েছে, কোনও বিষয়ের সিলেবাস ৮০ শতাংশ বদলাচ্ছে, আবার কোনওটার সামান্যই বদল হচ্ছে। পাশাপাশি  এও বলা হয়েছে, নয়া সিলেবাসের ভিত্তিতে ইতিমধ্যে বই ছাপার কাজ শুরু হয়ে গিয়েছে।

২০১২-১৩ সালে উচ্চমাধ্যমিকের সিলেবাসে শেষ পরিবর্তন করা হয়েছিল। এই দশ বছরের মধ্যে সর্বভারতীয় স্তরের পড়াশোনার ধরনে একাধিক পরিবর্তন এসেছে। তাই সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে বদল করা হচ্ছে সিলেবাস। সূত্রের খবর, সাম্প্রতিক কিছু বিষয়ে যা বিশ্বব্যাপী প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যোগ করা হয়েছে সিলেবাসে। পাশাপাশি পড়ুয়ারা যাতে সর্বভারতীয় স্তরের পরীক্ষায় ভালো ফল করতে পারে, সেটাও মাথায় রাখা হয়েছে। 

বলাই যায়, কিছু কিছু নতুন বিষয় এই সিলেবাসে অন্তর্ভুক্ত হচ্ছে। বিজ্ঞান এবং ইতিহাসে বেশকিছু ক্ষেত্রে আমূল বদল ঘটানো হয়েছে। পুরনো কিছু অংশ ছেঁটে ফেলে নতুন অংশ যোগ করা হয়েছে বলে খবর। অন্যদিকে, বাংলা এবং ইংরেজির সিলেবাসের প্রায় পুরোটাই বদলানো হয়েছে। 

নতুন শিক্ষাবর্ষের নিয়ম অনুযায়ী, যারা একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হবে, তাদের জন্য সেমেস্টার ব্যবস্থা চালু হয়ে যাবে। একাদশ শ্রেণির জন্য হবে দুটি সেমেস্টার এবং দ্বাদশ শ্রেণির জন্য হবে দুটি সেমেস্টার। দু’টি সেমেস্টারের পরীক্ষার জন্যই আলাদা আলাদা নম্বর বরাদ্দ রাখা হবে। সেই পরীক্ষাগুলিতে ছাত্রছাত্রীরা যে নম্বর পাবে, সেটা যোগ করে প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত ফল।

সংসদ সিলেবাসের বিষয়টি নিয়ে এখন ঘোষণা করলেও পড়ুয়াদের একাংশ এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে। মাধ্যমিকের পর অনেকে দ্রুত উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি শুরু করে দেয়। সেক্ষেত্রে নতুন সিলেবাসের বই কবে থেকে বাজারে আসবে সেই নিয়ে ধোঁয়াশা থাকায় কিছুটা চিন্তা বাড়ছে।   


```