এসএসসি-র প্রকাশিত নতুন মেধাতালিকা নিয়েও উঠল অভিযোগ। অযোগ্য প্রার্থীদের নাম রয়েছে, অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের। শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ফের বিতর্ক ঘনাল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে ঘিরে।

হাইকোর্ট-এসএসসি
শেষ আপডেট: 17 November 2025 11:27
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি-র (SSC) একাদশ-দ্বাদশ ইন্টারভিউ লিস্টে নাম রয়েছে চিহ্নিত অযোগ্যদের অনেকের। এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের কলেন এক পার্ট-টাইম শিক্ষক (High Court)।
তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে বলা হয়েছিল, চিহ্নিত অযোগ্যদের কেউ এই নতুন নিয়োগে যাতে অংশগ্রহণ করতে না পারেন, তা নিশ্চিত করতে হবে। কিন্তু সুপ্রিমকোর্টের এই নির্দেশকে অমান্য করেছে এসএসসি।
যে লিস্ট একাদশ দ্বাদশের প্রকাশিত (SSC New List) হয়েছে, তাতে রয়েছে একাধিক দাগি প্রার্থীর নাম অর্থাৎ যারা চিহ্নিত অযোগ্য, তাদের নাম। স্কুল সার্ভিস কমিশনের নজর এড়িয়ে কীভাবে এই প্রার্থীরা অংশগ্রহণ করলেন, সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্ন তুলেছেন তিনি।
তাঁর-সহ আরও একাধিক শিক্ষকের বক্তব্য, এসএসসি (Teacher Recruitment) জানিয়েছিল, অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর দেওয়া হবে, এই প্রক্রিয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে, তোলা হয়েছে অনিয়মের অভিযোগ।
এখানেই শেষ নয়, দেখা যাচ্ছে, যারা প্রাথমিক শিক্ষক ছিলেন, নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, তাঁদের একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বাড়তি নম্বর পয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে। একজন প্রাথমিক শিক্ষক কেন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অভিজ্ঞতার নম্বর পাবে?
সোমবার মামলা গ্রহণ করলেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবার হবে শুনানি।