Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অনিল আম্বানির ফোনও হ্যাক করেছে পেগাসাস! বাদ যাননি প্রাক্তন সিবিআই প্রধান অলোক বর্মাও

দ্য ওয়াল ব্যুরো: পক্ষীরাজের আড়ি পাতা নিয়ে সারা দেশ তোলপাড়। আমলা, মন্ত্রী, সাংবাদিক, পুলিশ-- কার ফোনে না আড়ি পেতেছে সে! তবে এবার সেই তালিকায় যাঁদের নাম সামনে এল, তাতে রীতিমতো চমকে উঠতে হয়। তথ্য বলছে, পেগাসাসের তালিকায় ছিল প্রাক্তন সিবিআই

অনিল আম্বানির ফোনও হ্যাক করেছে পেগাসাস! বাদ যাননি প্রাক্তন সিবিআই প্রধান অলোক বর্মাও

শেষ আপডেট: 23 July 2021 03:14

দ্য ওয়াল ব্যুরো: পক্ষীরাজের আড়ি পাতা নিয়ে সারা দেশ তোলপাড়। আমলা, মন্ত্রী, সাংবাদিক, পুলিশ-- কার ফোনে না আড়ি পেতেছে সে! তবে এবার সেই তালিকায় যাঁদের নাম সামনে এল, তাতে রীতিমতো চমকে উঠতে হয়। তথ্য বলছে, পেগাসাসের তালিকায় ছিল প্রাক্তন সিবিআই অধিকর্তা অলোক বর্মার নম্বরও। শুধু তাই নয়, অনিল অম্বানিরও ফোন নম্বরও মিলেছে আড়িপাতার তালিকায়। পাশাপাশি, রিলায়্যান্স গোষ্ঠীর অন্যতম কর্তা টোনি জেসুদাসন, রাফাল-নির্মাতা ফরাসি সংস্থা দাসোর ভারতীয় কর্তা বেঙ্কট রাও পোসিনা ও বোয়িংয়ের মতো আরও কয়েকটি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতার প্রধানদের ফোনও নিশানা করা হয়েছিল। তদন্ত রিপোর্ট বলছে,  তিন বছর আগেই তৎকালীন সিবিআই ডিরেক্টর অলোক বর্মার ফোন পেগাসাসের মাধ্যমে হ্যাক করার তালিকায় এসেছিল। অলোক বর্মার নামে থাকা ৩টি নম্বরই ছিল এই স্পাইওয়্যারের টার্গেটে। বিআই অধিকর্তার স্ত্রী ও তাঁর পুত্রবধূর নম্বরও ছিল টার্গেটের তালিকায়। সেই সঙ্গে সিবিআই বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানার নম্বরও ছিল তালিকায়। প্রসঙ্গত, ২০১৮ সালে মেয়াদ শেষের তিন মাস আগেই সরানো হয়েছিল অলোক বর্মাকে। অনেকেই মনে করেন, রাফাল চুক্তিতে তিনি সে সময়ে তদন্তের নির্দেশ দিতে পারেন বলে মোদী সরকারের অন্দরমহলে আশঙ্কা তৈরি হয়েছিল। তাই বর্মাকে সরিয়ে প্রধানমন্ত্রীর আস্থাভাজন বলে পরিচিত রাকেশ আস্থানাকে সিবিআই শীর্ষ পদে বসানোর চেষ্টা হয়েছিল। সংঘাত বাড়তে থাকে, আস্থানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন অলোক বর্মা। তার পরেই তাঁকে অপসারণ করা হয়। এই ঘটনার পরেই অলোক বর্মা সপরিবার পেগাসাসের নজরদারির অধীনে ঢুকে পড়েন বলে দাবি করা হয়েছে সূত্রের তরফে।

```