Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

পশ্চিমি থিম, হাল্কা মিউজিক, আলোআঁধারির মাঝে দারুণ সব খাবার! রইল নতুন ক্যাফের ঠিকানা

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতাতে দুটো বাড়ি পরপরই একটা করে ক্যাফে। তবে এই দৌড়ে উত্তর কলকাতাও কিন্তু পিছিয়ে নেই। এমনই এক সুন্দর ক্যাফের খোঁজ পাওয়া গেল উত্তর কলকাতার শোভাবাজার চত্বরের গ্রে স্ট্রিটে। ইউরোপীয়ান থিম, মৃদু আলো, কন্টিনেন

পশ্চিমি থিম, হাল্কা মিউজিক, আলোআঁধারির মাঝে দারুণ সব খাবার! রইল নতুন ক্যাফের ঠিকানা

শেষ আপডেট: 19 June 2023 14:46

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতাতে দুটো বাড়ি পরপরই একটা করে ক্যাফে। তবে এই দৌড়ে উত্তর কলকাতাও কিন্তু পিছিয়ে নেই। এমনই এক সুন্দর ক্যাফের খোঁজ পাওয়া গেল উত্তর কলকাতার শোভাবাজার চত্বরের গ্রে স্ট্রিটে। ইউরোপীয়ান থিম, মৃদু আলো, কন্টিনেন্টাল খাবার, আরামদায়ক বসার জায়গা সব মিলিয়ে দুর্দান্ত এক পরিবেশ। ‘ক্যাফে বাই দ্য লেন’ এর বিশেষত্ব ক্যাফের ভিতরের সাজসজ্জা এবং ভালো মানের খাবার। দক্ষিণে এই ক্যাফের প্রচুর আউটলেট আছে তার মধ্যেই একটি হল শোভাবাজারের ক্যাফেটি।

জন লেনন থেকে বিটেলস হয়ে জ্যাজ, সব ধরনের মিউজিক চলছে সবসময়। সঙ্গে গাঢ় থিমের রং সঙ্গে আলোআঁধারির খেলা। ব্যাস আর কি চাই। ও হ্যাঁ, অবশ্যই খাবার চাই। খাবার নিয়ে তো কোনও কথা হবে। অবশ্যই খেয়ে দেখতে হবে চিজি চিলি চিকেন, গার্লিক ফ্রাইড রাইস, ফিশ মাঞ্চুরিয়ান উইথ ওয়াইন সস। ড্রিঙ্কসের মধ্যে রয়েছে এই গরমে খাওয়ার জন্য নানা রকমের মোহিতো যেমন, ভার্জিন মোহিতো এবং কোলা মোহিতো। এছাড়াও রয়েছে কিছু সিজেনাল অভিনব ড্রিঙ্কস যেমন, ডাব আমেরিকানো, নলেন গুড়ের তৈরি কফি।

শোভাবাজারের এই আউটলেটটি যিনি সামলায় অর্থাৎ লাবণ্য দত্তের সঙ্গে কথা বলে জানা গেল, ‘ক্যাফে বাই দ্য লেনের একটি আউটলেট অনেকদিন ধরেই উত্তর কলকাতায় খোলার ইচ্ছে ছিল তাঁদের। উত্তর কলকাতার মানুষজনকে যাতে ছুটে দক্ষিণ কলকাতাতে না যেতে হয় একটু অন্যরকম ভাইব পেতে তাই জন্যেই খোলা এই ক্যাফে’।

তাহলে এবার একদিন উত্তর কলকাতার ঘাট ঘুরে চলে যান ক্যাফে বাই দ্য লেনে আপনার প্রিয়জনদের সঙ্গে খানিকটা ভালো সময় কাটাতে।

কলকাতার মাঝে দার্জিলিঙের ছোঁয়া, সঙ্গে নানান স্বাদের চা আর কন্টিনেন্টাল খাবার


```