Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নতুন ঘূর্ণাবর্তের জেরে উত্তরে অতি ভারী বৃষ্টি, ছাতা ছাড়া বেরতে পারবেন না দক্ষিণের লোকজনও

 উত্তর-পূর্ব দিক থেকে ক্রমাগত ঢুকছে প্রচুর জলীয়বাষ্প। যার জেরে উত্তরের জেলাগুলিতে বর্ষার দাপট প্রবল।

নতুন ঘূর্ণাবর্তের জেরে উত্তরে অতি ভারী বৃষ্টি, ছাতা ছাড়া বেরতে পারবেন না দক্ষিণের লোকজনও

ছবি- দ্য ওয়াল

গার্গী দাস

শেষ আপডেট: 3 August 2025 15:43

দ্য ওয়াল ব্যুরো: একটি ঘূর্ণাবর্ত ঘাঁটি গেড়েছে উত্তর-পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তর-পূর্ব উত্তরপ্রদেশে। দক্ষিণবঙ্গের উপর সক্রিয় মৌসুমি অক্ষরেখাও। তার সঙ্গে উত্তর-পূর্ব দিক থেকে ক্রমাগত ঢুকছে প্রচুর জলীয়বাষ্প। যার জেরে উত্তরের জেলাগুলিতে বর্ষার দাপট প্রবল। অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রায় সব জেলাতেই।

গত ২৪ ঘণ্টায় ফালাকাটা, কুমারগ্রাম, ময়নাগুড়ি ও দোমোহনিতে বৃষ্টি হয়েছে ১৯০ মিলিমিটার। প্রায় তার কাছাকাছি বৃষ্টি হয়েছে ডেঙ্গুয়াঝাড়টি এস্টেট (১৮০ মিমি), দলগাঁও টি এস্টেট (১৭০ মিমি), জলপাইগুড়ি ও মেখলিগঞ্জ (১৬০ মিমি), আলিপুরদুয়ার (১৫০ মিমি), চেপান (১৩০ মিমি), গজলডোবা (১২০ মিমি) এবং বক্সাদুয়ার (১০০ মিমি)-এ। বাগডোগরা ও মূর্তিতেও বৃষ্টির দাপট যথেষ্ট ছিল।

দক্ষিণবঙ্গেও পরিস্থিতি একইরকম। লাভপুর ও দেবগ্রামে বৃষ্টি হয়েছে ১৪০ মিমি, কান্দিতে ১২০, বীরভূমে ১১০, বহরমপুরে ১০০ এবং ব্যারাকপুরে ৭০ মিমি।

আজ ও আগামীকাল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও সম্ভাবনা রয়েছে অতি ভারী বর্ষণের। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ধারা চলবে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।

অতিবৃষ্টির কারণে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলি। পাহাড়ি অঞ্চলগুলিতে বিশেষত দার্জিলিং ও কালিম্পংয়ে ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা।

আজ থেকে মঙ্গলবার পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার বৃষ্টি কমলেও অস্বস্তি বাড়বে। বাড়বে তাপমাত্রাও।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি। নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টির দাপট বেশি থাকবে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার বজায় থাকবে একই পরিস্থিতি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ এক-দু’পশলা বৃষ্টি হতে পারে।


```