.webp)
কুণাল ঘোষ
শেষ আপডেট: 15 September 2024 21:17
দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও শাসকদল তৃণমূলকে বিড়ম্বনায় ফেলতে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ভয়ঙ্কর চক্রান্ত করা হচ্ছে। এই অভিযোগ করে ক'দিন আগেই অডিও প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ। যার জেরে গ্রেফতার হন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। এবার ডাক্তারদের মধ্যে কথা কাটাকাটির অডিও প্রকাশ করলেন কুণাল।
রবিবার সকালেই একটি নিজের এক্স হ্যান্ডলে একটি অডিও প্রকাশ করে কুণাল লিখেছেন, 'CM র বাড়ি যাওয়ার আগে ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ। এটাও Live হলে জনগণের বুঝতে সুবিধে হত। স্পষ্ট, একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল।'
CM র বাড়ি যাওয়ার আগে ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ। এটাও Live হলে জনগণের বুঝতে সুবিধে হত। স্পষ্ট, একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 15, 2024
** এই অডিও কারুর টেলিফোন কথন নয়। এটি ওঁদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা।https://t.co/Cb82gQpgWz
শুধু তাই নয়, কলতান দাশগুপ্তের প্রসঙ্গ টেনে কটাক্ষ করতেও ছাড়েননি কুণাল। লিখেছেন, ' এই অডিও কারুর টেলিফোন কথন নয়। এটি ওঁদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা।' অর্থাৎ তাঁর অভিযোগ, জুনিয়র ডাক্তারদের একাংশ জটিলতা তৈরির মানসিকতা নিয়েই মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন।
শনিবার রাতে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কালীঘাটে গিয়েছিলেন। কিন্তু ফের স্বচ্ছতার কথা বলে ভিডিও রেকর্ডিং-এর সিদ্ধান্তে সরকার নারাজ থাকায় বৈঠক ভেস্তে যায় আবার। এই আবহেই এবার আন্দোলনকারীদের বৈঠক করতে চাওয়ার ইচ্ছা নিয়ে অডিও প্রকাশ করলেন কুণাল।
অডিওতে শোনা যাচ্ছে, কালীঘাটে যাওয়া এবং দাবিদাওয়া সম্বন্ধে জুনিয়র ডাক্তারেরা নিজদের মধ্যে আলোচনা করছেন। কেউ কেউ রেকর্ডিং ছাড়াই বৈঠকের পক্ষে। কেউ কেউ আবার ভিডিওর দাবিতেই অনড়।
অডিওতে এক জন বলছেন, ‘সুপ্রিম কোর্ট মোটেই আমাদের বলেনি, কাজে যোগ দিন। আদালত মুখ্যমন্ত্রীকে একটা জায়গা দিয়েছে। তার পর থেকে উনি খেলছেন। উনি আমাদের ধর্নামঞ্চে গিয়েছিলেন। বাড়িতে ডেকেছেন। এর পরেও তুই যদি বলিস, আমরা যাব না, তা হলে আর তো কথা বলবেনই না, উল্টে এর পর আর আমাদের কথা ভাববেনও না। তখন কিন্তু তোকে এর দায় নিতে হবে।’
যদিও এ নিয়ে কোনও রাগঢাক না রেখেই ডাক্তাররারা বলছেন, জিবি মিটিংয়ে অনেক কিছুই উঠে আসতে পারে। মতানৈক্য থাকে। তাই জন্যই তো আলোচনা করা হয়। তাঁদের অভিযোগ, 'কুণাল ঘোষ প্রথম থেকেই আন্দোলন নিয়ে কুৎসা করে এসেছেন। মানুষ তাঁকে ভরসা করেন না'। পাশাপাশি আন্দোলনকারীদের একজন জানান, 'জোকারটা আন্দোলন ভাঙতে চাইছে, এভাবে আন্দোলন ভাঙা যাবে না'।