Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কারও ওপর হিন্দি চাপিয়ে দেওয়ার কথা বলিনি, বিতর্কের মাঝে বললেন অমিত শাহ

দ্য ওয়াল ব্যুরো : হিন্দি দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, হিন্দি হল ভারতের ঐক্য রক্ষাকারী ভাষা। তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি হয়। বুধবার তিনি বলেন, আমি কোনও আঞ্চলিক ভাষার ওপরে হিন্দি চাপিয়ে দেওয়ার কথা

কারও ওপর হিন্দি চাপিয়ে দেওয়ার কথা বলিনি, বিতর্কের মাঝে বললেন অমিত শাহ

শেষ আপডেট: 18 September 2019 12:56

দ্য ওয়াল ব্যুরো : হিন্দি দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, হিন্দি হল ভারতের ঐক্য রক্ষাকারী ভাষা। তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি হয়। বুধবার তিনি বলেন, আমি কোনও আঞ্চলিক ভাষার ওপরে হিন্দি চাপিয়ে দেওয়ার কথা বলিনি। কেউ যদি এই নিয়ে রাজনীতি করতে চায়, করতেই পারে। গত সপ্তাহে অমিত শাহ হিন্দি নিয়ে মন্তব্য করার পরে অনেকেরই ধারণা হয়, সরকার অহিন্দিভাষীদের ওপরে হিন্দি ভাষা চাপিয়ে দিতে চাইছে। তাঁর কথায়, আমি কখনই বলিনি, কোনও আঞ্চলিক ভাষার ওপরে হিন্দি চাপিয়ে দিতে হবে। আমি শুধু অনুরোধ করেছিলাম, মাতৃভাষার পাশাপাশি হিন্দিও দ্বিতীয় ভাষা হিসাবে শেখা উচিত। পরে তিনি বলেন, আমি নিজে গুজরাতের মানুষ। সেটি অহিন্দিভাষী রাজ্য। কেউ যদি রাজনীতি করতে চায়, করতেই পারে। এর আগে শনিবার তিনি টুইট করেছিলেন, ভারতে বহু ভাষা প্রচলিত আছে। প্রত্যেক ভাষার নিজস্ব গুরুত্ব আছে। কিন্তু একটি সাধারণ ভাষাও থাকা দরকার যা বহির্বিশ্বে ভারতের পরিচিতি হয়ে উঠবে। যদি একটি ভাষা ভারতকে ঐক্যের সূত্রে বাঁধতে পারে, তবে তা হল হিন্দি। ভারতে সবথেকে বেশি যে ভাষায় কথা বলা হয় এবং সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ভাষা বোঝেন, তা হল হিন্দি।

```