Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

মধ্যরাতে বন্ধ হবে নেট ব্যাঙ্কিং পরিষেবা, কাজ করবে না অ্যাপ-ইউপিআই

শুক্রবার রাতে এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে পরিষেবা। এটি একটি নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের তদারকি বলে জানানো হয়েছে।

মধ্যরাতে বন্ধ হবে নেট ব্যাঙ্কিং পরিষেবা, কাজ করবে না অ্যাপ-ইউপিআই

শেষ আপডেট: 22 December 2023 19:39

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার মধ্যরাতে স্টেট ব্যাঙ্কের পরিষেবা থেকে বঞ্চিত হবেন দেশের কোটি কোটি গ্রাহক। বন্ধ থাকবে এসবিআই এর ইন্টারনেট ব্যাঙ্কিং এবং অ্যাপের পরিষেবা। শুক্রবার দুপুরে এ ব্যাপারে অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব এই ব্যাঙ্ক।

এ ব্যাপারে শুক্রবার দুপুরে এসবিআই এর অফিসিয়াল এক্স  হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে। ব্যাঙ্কের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়নো, ইয়নো লাইট, ইয়নো বিজনেস ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ, ইউপিআই পরিষেবা শুক্রবার রাতে এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। এটি একটি নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের তদারকি বলে জানানো হয়েছে।

ব্যাঙ্ক সূত্রে খবর, ২৩ ডিসেম্বর রাত ১২.৪০ থেকে রাত ১.৪০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে নেট ব্যাঙ্কিং এবং অ্যাপের পরিষেবা।

ইতিমধ্যে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মতো এসবিআই এরও অনলাইন পরিষেবা রয়েছে। দেশের কোটি কোটি মানুষ এসবিআই এর এই অনলাইন পরিষেবা গ্রহণ করেন। টানা এক ঘন্টা সেই পরিষেবা বন্ধ থাকায় অনেকেই সমস্যায় পড়তে পারেন। সে কারণেই তড়িঘড়ি এ দিন দুপুরে এসবিআই এর তরফের বিজ্ঞপ্তি জারি করে নেট ব্যাঙ্কিং পরিষেবা ১ ঘণ্টা বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

এসবিআই এর এক পদস্থ কর্তা জানান, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং অ্যাপ পরিষেবাকে সক্রিয় রাখতে মাঝেমধ্যে নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। সে কারণেই এই পদক্ষেপ।


```