Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরাতে রাজ্যের গাফিলতি! স্বরাষ্ট্র সচিবের কৈফিয়ৎ চাইল হাইকোর্ট

রাজ্যের গাফিলতিতেই চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরানো যাচ্ছে না বলে আগেই অভিযোগ উঠেছিল। এবার এবিষয়ে রাজ্যের কৈফিয়ৎ তলব করল ক্ষুব্ধ হাইকোর্ট। 

চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরাতে রাজ্যের গাফিলতি! স্বরাষ্ট্র সচিবের কৈফিয়ৎ চাইল হাইকোর্ট

ফাইল ছবি

শেষ আপডেট: 13 February 2025 17:42

দ্য ওয়াল বুরো: রাজ্যের গাফিলতিতেই চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরানো যাচ্ছে না বলে আগেই অভিযোগ উঠেছিল। এবার এবিষয়ে রাজ্যের কৈফিয়ৎ তলব করল ক্ষুব্ধ হাইকোর্ট। 

আগামী বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সশরীরে আদালতে এসে সরকারের এমন অসহযোগিতার কারণ ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে আদালত। এদিন এই নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।

 চিটফান্ডে টাকা রেখে প্রচারিতদের ক্ষতিপূরণের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ, নাম কা ওয়াস্তে ওই কমিটি থাকলেও পরিকাঠামো, শূন্যপদ পুরণ-সহ বিভিন্ন আবেদন করা হলেও এতদিনেও তা কার্যকর করেনি রাজ্য।

ওই মামলাতেই এদিন হাইকোর্টের পর্যবেক্ষণ, কমিটির শুন্যপদ পূরণ হচ্ছে না। যেসব কর্মী অফিসার সেখানে কর্মরত ছিলেন তাদের অনেকেরই কাজের মেয়াদ শেষের পথে, তাদের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও কোনও পদক্ষেপ করা হচ্ছে না। 

এমনকী নতুন যে চেয়ারম্যান এসেছেন তার রেমুনারেশন দেওয়ার জন্য নির্দেশ থাকলেও এখনও সরকার তাতে অনুমোদন দেয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, আগের চেয়ারম্যানের রেমুলারেশনের মোটা টাকা এখনও বকেয়া রয়েছে। 

এ বিষয়েই আদালতের প্রশ্ন, যেখানে রাজ্যের আশ্বাস পেয়েই এই কমিটি গঠন করেছিল হাইকোর্ট, সেখানে পরিকাঠামোর সহ অন্যান্য সুযোগ-সুবিধা এই কমিটিকে দেওয়া রাজ্যের দায়িত্ব। কিন্তু বাস্তবে তা কেন করা হচ্ছে না? এ ব্যাপারেই স্বরাষ্ট্রসচিবের কাছে কৈফিযৎ তলবে করছে হাইকোর্ট।


```