Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নীরজ পরিশ্রমের ফল পেয়েছে, ছেলের কৃতিত্বে উচ্ছ্বসিত মা, নাচছে পানিপথ

দ্য ওয়াল ব্যুরো: নীরজ চোপড়া! ভারতজুড়ে এখন একটাই নাম। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতে ইতিহাসের খাতায় নাম লিখিয়েছেন তিনি (Neeraj Chopra)। তাঁর জয়ের খবর টিভিতে দেখার পরেই উৎসবে মেতে ওঠে তাঁর শহর, পানিপথ। নাচে, গানে মজে গোটা পরিবার। বাড়ি

নীরজ পরিশ্রমের ফল পেয়েছে, ছেলের কৃতিত্বে উচ্ছ্বসিত মা, নাচছে পানিপথ

শেষ আপডেট: 24 July 2022 09:56

দ্য ওয়াল ব্যুরো: নীরজ চোপড়া! ভারতজুড়ে এখন একটাই নাম। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতে ইতিহাসের খাতায় নাম লিখিয়েছেন তিনি (Neeraj Chopra)। তাঁর জয়ের খবর টিভিতে দেখার পরেই উৎসবে মেতে ওঠে তাঁর শহর, পানিপথ। নাচে, গানে মজে গোটা পরিবার। বাড়িতে ভিড় জমিয়েছেন অনুগামীরা।

অলিম্পিক, ডায়মন্ড লিগের পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Athletics Championships), তাঁর হাত ধরেই ভারতে এসেছে একের পর এক পদক। কোনটায় সোনা, কোনটায় রুপো, আবার কোনটায় ব্রোঞ্জ। বিশ্ব মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করছেন এই তরুণ।

ফাইল চিত্র

বিশ্ব যখন তাঁর কৃতিত্বে মজে, তখন পানিপথের বাড়িতে এক বৃদ্ধার চোখে জল। না এই জল কষ্টের নয়, আনন্দের। তিনি যে মা, ছেলের খ্যাতিতে মায়ের চোখ যে ভিজবে তা বলার অপেক্ষা রাখে না। সংবাদমাধ্যমকে জানালেন তিনি কতটা খুশি।

নীরজের মা সরোজ দেবী স্পষ্ট কথায় বললেন, "আমরা খুশি, তাঁর (পড়ুন নীরজ) কঠোর পরিশ্রমের দাম পেল। এই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। যেদিন অলিম্পিকে সোনা জিতেছিল সেদিনও যেমন আনন্দ হয়েছিল, আজও তাই।"

এদিনের ম্যাচে ৮৮.১৩ মিটার জ্যাভলিন ছোড়ে নীরজ। তার জোরেই রুপো আসে। দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতেন তিনি। যদিও অল্পের জন্য সোনা না পেয়ে কিছুটা হতাশ তিনি। তবু তাঁর কৃতিত্বে দেশবাসী আনন্দে মেতেছেন।

কুঁচকিতে টান! প্রতিবন্ধকতা কাটিয়ে রুপো জয়ের গল্প শোনালেন নীরজ


```