Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বিয়ে ছাড়াই মা হয়ে ঠিক করিনি’, বললেন নীনা

দ্য ওয়াল ব্যুরো: ‘‘সময়কে যদি পিছিয়ে নিয়ে যাওয়া যেত, তাহলে কয়েকটা সিদ্ধান্ত বদল করতাম। বিয়ে না করে কখনওই সন্তানের জন্ম দিতাম না,’’ বরাবরই ব্যতিক্রমী পথে চলতে অভ্যস্ত অভিনেত্রী নীনা গুপ্তর মুখেই শোনা গেল অন্য কথা। ছক ভাঙা পথে চলতেই পছন্দ করে

বিয়ে ছাড়াই মা হয়ে ঠিক করিনি’, বললেন নীনা

শেষ আপডেট: 14 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ‘‘সময়কে যদি পিছিয়ে নিয়ে যাওয়া যেত, তাহলে কয়েকটা সিদ্ধান্ত বদল করতাম। বিয়ে না করে কখনওই সন্তানের জন্ম দিতাম না,’’ বরাবরই ব্যতিক্রমী পথে চলতে অভ্যস্ত অভিনেত্রী নীনা গুপ্তর মুখেই শোনা গেল অন্য কথা। ছক ভাঙা পথে চলতেই পছন্দ করেন তিনি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে একটা সময় সমাজের বিধিনিষেধের তোয়াক্কা করেননি। তথাকথিত সংস্কারবদ্ধ সমাজের চোখে যা ‘নিষিদ্ধ’ সেটাই আপন করে নিয়েছিলেন নিজের জীবনে। ভারতের মতো দেশে আটের দশকে সিঙ্গল মাদার সাহস দেখিয়েছিলেন নীনা। বিয়ে না করেও কন্যাসন্তানের জন্ম দেওয়ার কথা অকপটে স্বীকারও করেছিলেন। সম্প্রতি ‘পাঙ্গা’ ছবির জন্য একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের সেই সাহসী সিদ্ধান্তেরই বিরোধিতা করতে দেখা গেল ষাট বছরের অভিনেত্রীকে। জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন নীনা। তবে ডাকসাইটে ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক আলোড়ন তোলে। সেটা ১৯৮০ সাল। নিজের পরিবার-সংস্কারের মিথ ভেঙে ভিভের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা সামনে এনেছিলেন অভিনেত্রী। তিনি বা ভিভ, দু’জনের কেউ বিয়ের বন্ধনে যেতে চাননি। ১৯৮৯ সালে জন্ম হয় ভিভ ও নীনার একমাত্র মেয়ে মাসাবার। সিঙ্গল মাদার হওয়ার জন্য গর্ব হয়, প্রকাশ্যেই এই কথা বলতে শোনা গিয়েছিল নীনাকে। হঠাৎ এত বছর পরে নিজের সিদ্ধান্তকে কেন বদলাতে চাইছেন অভিনেত্রী, তার উত্তরে নীনা বলেন, ‘‘সন্তানের কাছে মা ও বাবা দু’জনেরই ভূমিকা আছে। মাসাবাকে আমি একা বড় করেছি, ওর সঙ্গে আমার ও ভিভ—দু’জনের সম্পর্কই ভাল। কিন্তু জানি ওর শৈশব সুখের হয়নি।’’ নীনার দাবি, ‘‘সিঙ্গল মাদার মানেই সমাজের কৌতুহল, সন্দেহ, ছিছিক্কার চলতেই থাকে। আর আমার মনে হয় সন্তানের বড় হওয়ার উপরে এর প্রভাব পড়ে। সন্তানের সুন্দর জীবনের জন্য বাবা-মা দু’জনের স্নেহই দরকার।’’ অভিনেত্রীর বক্তব্য, যদি আবার সেই সময়ে ফিরে যাওয়া যেত, তাহলে এমন সিদ্ধান্ত তিনি কখনওই নিতেন না। ২০০৮ সালে দিল্লির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মিশ্রের সঙ্গে বিয়ে হয় নীনার। জীবনের দ্বিতীয় ইনিংসেও চালিয়ে ব্যাট করছেন তিনি। একাধিক বড় প্রজেক্ট রয়েছে হাতে। ২০১৮ সালে ‘বাধাই হো’ ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন নীনা। ‘পাঙ্গা’ ছবিতে কঙ্গনা রানাওয়াতের মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে নীনাকে। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর জীবনে আগাগোড়াই ইচ্ছে ছিল বিয়ে না করে থাকার। কিন্তু মেয়ে বড় হয়ে যাওয়ার পরে একাকিত্ব আর নিঃসঙ্গতা তাঁকে বাধ্য করে নিদের দৃষ্টিভঙ্গিতে বদল আনতে।

```