কমিশনের তথ্য অনুযায়ী এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষে বাংলায় খসড়া তালিকা থেকে মোট নাম বাদ যাচ্ছে ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১ (৭.৫৯%) জনের।

সিইও মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 12 December 2025 20:02
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষ হয়ে গিয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষে বাংলায় খসড়া তালিকা থেকে মোট নাম বাদ যাচ্ছে ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১ (৭.৫৯%) জনের। মোটের ওপর দুই কলকাতা মিলিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় ৬ লক্ষে।
দক্ষিণ কলকাতা (South Kolkata )
মোট চারটি বিধানসভা কেন্দ্র রয়েছে। ১৫৮ কলকাতা বন্দর, ১৫৯ ভবানীপুর, ১৬০ রাসবিহারী এবং ১৬১ বালিগঞ্জ। কমিশনের তথ্য বলছে, এই চারটি বিধানসভা মিলিয়ে মোট ভোটার ৯ লক্ষ ৭ হাজার ৪৫৬ জন।
এর মধ্যে এসআইআর-এর প্রথম পর্ব শেষের পর চারটি বিধানসভা মিলিয়ে মোট ফর্ম ডিজিটাইজ করা হয়েছে ৬ লক্ষ ৯১ হাজার ২৫১ (৭৬.১৭%) জনের।
আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার ২০৭
উত্তর কলকাতা (North Kolkata)
মোট সাতটি বিধানসভা কেন্দ্র। ১৬২ চৌরঙ্গী, ১৬৩ এন্টালি, ১৬৪ বেলেঘাটা, ১৬৫ জোড়াসাঁকো, ১৬৬ শ্যামপুকুর, ১৬৭ মানিকতলা এবং ১৬৮ কাশীপুর-বেলগাছিয়া। এই সাতটি বিধানসভা মিলিয়ে মোট ভোটার ১৫ লক্ষ ৬ হাজার ৩৩৯ জন।
এর মধ্যে এসআইআর-এর প্রথম পর্ব শেষের পর সাতটি বিধানসভা মিলিয়ে মোট ফর্ম ডিজিটাইজ করা হয়েছে ১১ লক্ষ ১৫ হাজার ৭৮২টি (৭৪.০৭%)।
আন-কালেক্টেবল ফর্মের সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার ৫৫৭, যার মধ্যে
এবার ভোটারদের নিজস্ব ম্যাপিং বা সেলফ ম্যাপিং, প্রজিনি ম্যাপিং এবং নন-ম্যাপিং- এই তিনটি বিভাগে ভাগ করেছে কমিশন। ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁরা পড়ছেন ‘নিজস্ব ম্যাপিং’-এ।
২০০২-এর তালিকায় নাম না থাকলেও বাবা-মা বা অন্য আত্মীয়ের নাম থাকলে, তাঁরা ‘প্রজিনি ম্যাপিং’-এ।
আর যাঁদের নাম বা আত্মীয়ের কোনও নামই ২০০২-এর তালিকায় নেই, সেই ভোটার পড়েছেন ‘নন-ম্যাপিং’-এ। এই তৃতীয় বিভাগের সকলকেই শুনানিতে ডাকা হবে। প্রয়োজনে প্রথম দু’তালিকার সন্দেহভাজন নামগুলিকেও সমন পাঠানো হতে পারে।