Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

নওয়াজউদ্দিনের অভিনয়ে মুগ্ধ পাওলো কোহেলো, অভিভূত অভিনেতা

দ্য ওয়াল ব্যুরো: নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয়ে মুগ্ধ হয়ে ট্যুইট করলেন সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় লেখক পাওলো কোহেলো। অভিভূত অভিনেতা এমন সম্মানপ্রাপ্তির জন্য লেখকের প্রতি নিছক কৃতজ্ঞতা জানিয়েই থেমে যাননি, তিনিও যে একজন কোহেলো ভক্ত সে কথাও

নওয়াজউদ্দিনের অভিনয়ে মুগ্ধ পাওলো কোহেলো, অভিভূত অভিনেতা

শেষ আপডেট: 15 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয়ে মুগ্ধ হয়ে ট্যুইট করলেন সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় লেখক পাওলো কোহেলো। অভিভূত অভিনেতা এমন সম্মানপ্রাপ্তির জন্য লেখকের প্রতি নিছক কৃতজ্ঞতা জানিয়েই থেমে যাননি, তিনিও যে একজন কোহেলো ভক্ত সে কথাও জানিয়ে দিয়েছেন রিট্যুইট করে। নেটফ্লিক্স–এর ওয়েব সিরিজ 'স্যাক্রেড গেমস ২'–এ নওয়াজ অভিনীত চরিত্র গেয়েতোন 'অ্যালকেমিস্ট'–এর স্রষ্টাকে এতটাই মুগ্ধ করেছে যে তিনি ট্যুইট করে জানিয়েছেন, নওয়াজউদ্দিনের মতো এমন বড় মাপের অভিনেতার অভিনয়ে সমৃদ্ধ স্যাক্রেড গেমস নেটফ্লিক্সের অন্যতম সেরা ওয়েব সিরিজ। পাওলো কোহেলোর মতো সারা দুনিয়াজোড়া খ্যাতি যে লেখকের তাঁর কাছ থেকে এমন প্রশংসায় স্বাভাবিক ভাবেই আপ্লুত ৪৫ বছরের ভারতীয় অভিনেতা। তিনিও রিট্যুইট করে তাঁর বিস্ময় এবং মুগ্ধতা জানিয়েছেন লেখককে। 'মাঞ্ঝি', 'মান্টো' সহ একাধিক স্মরণীয় চলচ্চিত্রের অভিনেতা কোহেলোর উদ্দেশে লিখেছেন, ''আমি আপনার বই 'অ্যালকেমিস্ট' পড়েছি এবং আপনার বই থেকে নির্মিত চলচ্চিত্র 'ভেরোনিকা ডিসাইডস টু ডাই' দেখেছি। আমি আপনার লেখার একজন গুণমুগ্ধ ভক্ত এবং আপনার মতো ব্যক্তির নজরে পড়া এবং উল্লিখিত হওয়াটাও বিশেষ সম্মানের। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। https://twitter.com/Nawazuddin_S/status/1172875732416000000?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1172875732416000000&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fentertainment%2Fnawazuddin-siddiqui-thanks-author-paulo-coelho-for-appreciation-post-its-an-honour-to-be-noticed-by-2101291 চলতি বছরের ১৫ অগস্ট থেকে নেটফ্লিক্সে শুরু হয়েছে ওয়েব সিরিজ 'স্যাক্রেড গেমস ২'। ২০০৬ সালে প্রকাশিত বিক্রম চন্দ্রা'র উপন্যাসের ভিত্তিতে গড়ে তোলা এই ওয়েব সিরিজটির প্রথম পর্বও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।

```