Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নবাবের সম্পত্তি থেকে রাইটার্স বিল্ডিং! হেরিটেজ প্রসঙ্গে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

অভিযোগ, সবাই দেখছে, কিন্তু কেউ কোনও পদক্ষেপ করছে না।

নবাবের সম্পত্তি থেকে রাইটার্স বিল্ডিং! হেরিটেজ প্রসঙ্গে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 27 February 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদে ভাগীরথীর গর্ভে তলিয়ে যাচ্ছে নবাব সিরাজদৌল্লার সম্পত্তি (Nawab's property)! অভিযোগ, সবাই দেখছে, কিন্তু কেউ কোনও পদক্ষেপ করছে না। এ নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

ওই মামলাতেই বৃহস্পতিবার হেরিটেজ রক্ষার প্রশ্নে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এবিষয়ে আগামী সপ্তাহে রাজ্যকে তাদের অবস্থান জানাতে হবে আদালতে।

এ প্রসঙ্গে রাইটার্স বিল্ডিং নিয়েও রাজ্যের পদক্ষেপ জানতে চেয়েছে আদালত। প্রধান বিচারপতি পর্যবেক্ষণ, 'হেরিটেজের জায়গায় বড় বড় হাইরাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। পুরনো ইতিহাস রক্ষার পরিবর্তে তা ভেঙে ফেলা হচ্ছে'! একই সঙ্গে বিচারপতিকে বলতে শোনা যায়, 'যে কোনও কিছু ভেঙে ফেলা খুব সহজ। ৪৮ ঘণ্টায় ভেঙে ফেলতে পারবেন। কিন্তু ফেরাতে পারবেন না।’

বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার সম্পত্তি রয়েছে মুর্শিদাবাদে। রক্ষণাবেক্ষণের অভাবে সেই সম্পত্তি ভাগীরথীতে তলিয়ে যাচ্ছে বলে। অথচ তা রক্ষা করার বিষয়ে সরকারের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ।

মামলায় সরকারি আইনজীবীর অবশ্য ব্যাখ্যা, “ইস্ট ইণ্ডিয়া কোম্পানি ১৭৫৮ সালে বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার সম্পত্তি নষ্ট করে ফেলেছিল।" বাকি ৯ বিঘা জমি রয়েছে। এ ব্যাপারে রাজ্যের তরফে বিচারপতির কাছে সময়ও চাওয়া হয়। প্রধান বিচারপতি বলেন, ,যেটুকু ইতিহাস আছে, সেটা রক্ষা না করলে ৯ বিঘাও থাকবে না।

এরপরই রাজ্য হেরিটেজ কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, কমিশনের কোনও উদ্যোগ নেই। নিষ্ক্রিয় রয়েছে।


```