Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জেল থেকে ছাড়া পেয়ে পুরনো মেজাজে সিধু, জানালেন অনুরাগীদের কৃতজ্ঞতা

দ্য ওয়াল ব্যুরো: টানা ১০ মাস বন্দি থাকার পর অবশেষে জেল থেকে ছাড়া (release) পেলেন নভজোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)। আর তারপরেই পুরনো মেজাজে দেখা গেল প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতাকে। মুক্তির একদিন পর অনুরাগীদের ধন্যবাদ (gratitude) জ

জেল থেকে ছাড়া পেয়ে পুরনো মেজাজে সিধু, জানালেন অনুরাগীদের কৃতজ্ঞতা

শেষ আপডেট: 2 April 2023 10:59

দ্য ওয়াল ব্যুরো: টানা ১০ মাস বন্দি থাকার পর অবশেষে জেল থেকে ছাড়া (release) পেলেন নভজোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)। আর তারপরেই পুরনো মেজাজে দেখা গেল প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতাকে। মুক্তির একদিন পর অনুরাগীদের ধন্যবাদ (gratitude) জানালেন তিনি।

২০২২ এর মে মাসে সিধুকে বন্দি করা হয় ১৯৮৮ সালের একটি ঘটনার সূত্রে। এক ব্যক্তিকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলার অপরাধে তাঁকে ১ বছরের জেল এবং ১০০০ টাকা জরিমানার ঘোষণা শোনান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তবে, টানা ১ বছর শাস্তি ভোগ করতে হয়নি সিধুকে। তার আগেই ১০ মাসের মাথায় মুক্তি পেলেন সিধু। কারণ সংশোধানাগারে সিধুর ভাল আচরণ।

জেল থেকে বেরিয়েই সিধু ফিরে গিয়েছেন তাঁর নিজস্ব বৃত্তে। টুইটারে একটি ভিডিও পোস্ট করে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সমস্ত বাধা বিপত্তি অগ্রাহ্য করে সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত যাঁরা অপেক্ষা করছিলেন তাঁর মুক্তির মুহূর্তের জন্য, তাঁদের সকলকে ধন্যবাদ, এমনই লেখেন কংগ্রেস নেতা।

জেল থেকে বেরিয়েই শাসক দল বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন সিধু। তাঁর মতে, পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে বিজেপি সরকার। কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে এই ষড়যন্ত্রের মোকাবিলা করবে কংগ্রেস এমনই বক্তব্য প্রাক্তন ক্রিকেটারের। পাশাপাশি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকেও জেল থেকে বেরোনোর পর নিশানা করতে ছাড়েননি সিধু।

উমেশ পাল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার আতিকের শ্যালক! অভিযোগ, শ্যুটার ভাড়া করেছিল সে


```