Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সিধু মুক্তি পেতে পারেন সাজার মেয়াদ শেষের মাস দেড়েক আগেই, কেন

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন মহল থেকে আর্জি জানানো সত্ত্বেও ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধুকে (Navjot Singh Sidhu) আগাম মুক্তি দেয়নি পাঞ্জাবের আপ সরকার। মুখ্যমন্ত্রী ভগবত মান প্রকাশ্যেই বলেছিলেন, আর পাঁচজন অপরাধীর মতোই পুরো মেয়া

সিধু মুক্তি পেতে পারেন সাজার মেয়াদ শেষের মাস দেড়েক আগেই, কেন

শেষ আপডেট: 1 February 2023 06:35

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন মহল থেকে আর্জি জানানো সত্ত্বেও ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধুকে (Navjot Singh Sidhu) আগাম মুক্তি দেয়নি পাঞ্জাবের আপ সরকার। মুখ্যমন্ত্রী ভগবত মান প্রকাশ্যেই বলেছিলেন, আর পাঁচজন অপরাধীর মতোই পুরো মেয়াদ সাজা (sentence) ভোগ করতে হবে সিধুকে।

তবে সরকার সহায় না হলেও সিধুর ভাগ্য খুলেছে তাঁর আমূল বদলে যাওয়া স্বভাব, আচরণের জন্য। জেলে পরিমিত আহার আর নিয়ম-শৃঙ্খলার মধ্যে থাকায় সিধুর প্রায় তিরিশ কেজি ওজন কমেছে। বদরাগী সিধু জেলের কঠোর নিয়ম মেনে চলায় প্রতিমাসে তাঁর সাজার মেয়াদও পাঁচদিন করে কমেছে। হিসাব মতো ১৯ মে তাঁর সাজার মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু সিধু এপ্রিলেই জেল থেকে বেরিয়ে আসবেন বলে আশা করা হচ্ছে, যদি না জেলে কোনও অঘটন ঘটে।

কারাগারের নিয়ম হল, মাদক মামলায় বন্দি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা বাদে বাকি বন্দিদের আচার আচরণের মূল্যায়ন করে জেলের বিশেষ কমিটি পাঁচদিন করে সাজার মেয়াদ কমিয়ে দেয়। সিধু জেলে গিয়ে কেমন আচরণ করবেন তা নিয়ে সব মহলেই সংশয় ছিল।

যে অপরাধে সুপ্রিম কোর্ট তাঁকে এক বছরের সশ্রম কারাবাসের সাজা দিয়েছে সেটির বদরাগের কারণেই। ঘটনাটি ১৯৮৮ সালের। গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে সিধুর সঙ্গে এক প্রবীণের গোলমাল বাঁধলে সিধু তাঁকে জোরে ধাক্কা দেন, ঘুষি মারেন। ঘটনাস্থলেই মারা যান ভদ্রলোক।

দীর্ঘ আইনি লড়াই শেষে গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে পাতিয়ালা জেলে আত্মসমর্পণ করেন সিধু। তাঁর ঘনিষ্ঠদের বক্তব্য, জেলে গিয়ে আমূল বদলে গিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। শরীর ঝড়িয়েছেন। সেই সঙ্গে ঝড়ে গিয়েছে তাঁর রাগী স্বভাবও। ফলে জেলে সংযত আচরণের কারণেই তাঁর আগাম মুক্তি সময়ের অপেক্ষা।

লাইভ: বাজেট ২০২৩, হাইলাইটস


```