Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Naveen Patnaik: রাষ্ট্রপতি ভোট থেকে বিরোধী জোট, নির্লিপ্ত নবীন

দ্য ওয়াল ব্যুরো: তিনি (Naveen Patnaik) দিল্লি গিয়েছেন। থাকবেন তিনদিন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকী অন্য কোনও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার কোনও কর্মসূচি নেই। আবার বিরোধী শিবিরেরও কোনও নেতা ম

Naveen Patnaik: রাষ্ট্রপতি ভোট থেকে বিরোধী জোট, নির্লিপ্ত নবীন

শেষ আপডেট: 29 March 2022 13:25

দ্য ওয়াল ব্যুরো: তিনি (Naveen Patnaik) দিল্লি গিয়েছেন। থাকবেন তিনদিন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকী অন্য কোনও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার কোনও কর্মসূচি নেই। আবার বিরোধী শিবিরেরও কোনও নেতা মন্ত্রীর সঙ্গে দেখা, বৈঠকের কর্মসূচি, ভাবনা, কিছুই নেই।

তিনি ওড়িশার পাঁচবারের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। মঙ্গলবার তিনি সংসদ ভবনে বিজু জনতা দলের সাংসদদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বলেন, রাজ্যের কিছু প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনার জন্য রাজধানীতে এসেছেন। কিন্তু প্রধানমন্ত্রী কোনও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা নেই।

কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন দিল্লি সফরের কার্যত কোনও নজির সাম্প্রতিক অতীতে অন্তত নেই। বরং মমতা বন্দ্যোপাধ্যায়, ভুপেশ বাঘেল, কেসিআর, এম কে স্টালিনের মতো মুখ্যমন্ত্রীর যখন পালা করে দিল্লির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করার অভিযোগ করছেন, বাকি মুখ্যমন্ত্রীদের চিঠি দিচ্ছেন জোট বাঁধতে, তখন সংসদ ভবনে দাঁড়িয়েও ওড়িশার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং বিজেপির বিরুদ্ধে মুখ খোলেননি।

শুধু তাই নয়, জাতীয় রাজনীতি নিয়েও রাজধানীতে নজিরবিহীনভাবে নির্লিপ্ত তিনি। তাঁকে প্রশ্ন করা হয়, রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর দল বিজেডির ভূমিকা কী হবে? নবীন বলেন, আমরা এখনও এই ব্যাপারে কিছু ভাবিনি। আমাদের সঙ্গে কেউ যোগাযোগও করেনি।

নবীনের এই জবাব বিরোধী শিবিরকে খানিক চিন্তায় রাখল। ২০১৭- তে রাষ্ট্রপতি ভোটে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে শেষ মুহূর্তে সমর্থন করে বিজেডি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধ ফেলতে পারেননি নবীন। এবারও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনার মতো ভোট বিজেপি তথা এনডিএ'র হাতে নেই।

এদিন পরবর্তী রাষ্ট্রপতির নির্বাচন (Presidential Election) নিয়ে নবীন বিজেপি এবং বিরোধী, দু পক্ষকেই ঝুলিয়ে রাখলেন। এমনকী ২০২৪- এর লোকসভা ভোটের আগে বিরোধী জোট নিয়েও নবীন তেমন আগ্রহ দেখাননি। এই সংক্রান্ত প্রশ্নের জবাবে ওডিশার মুখ্যমন্ত্রী বলেন, আমরা এই ব্যাপারে কিছু ভাবিনি।

রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, মুখ্যমন্ত্রীকে ফের তলব রাজভবনে


```