Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ঘূর্ণিঝড় উঠেছে ইউরেনাসে, পাক দিয়ে উঠছে হাওয়া, প্রথমবার অবিশ্বাস্য দৃশ্য দেখল নাসা

দ্য ওয়াল ব্যুরো: ইউরেনাসের (Uranus) উত্তর মেরু (North Pole) অস্থির হয়ে উঠেছে। প্রবল ঘূর্ণিঝড় উঠেছে ইউরেনাসের পিঠে। এমন সাইক্লোন আগে দেখা যায়নি। সৌরজগতের সপ্তম গ্রহ, আকারে আয়তনেও বেশ বড়। গ্রহ তো নয় যেন জমাট বরফের গোলা। সেখানে এমন সাইক্লোন

ঘূর্ণিঝড় উঠেছে ইউরেনাসে, পাক দিয়ে উঠছে হাওয়া, প্রথমবার অবিশ্বাস্য দৃশ্য দেখল নাসা

শেষ আপডেট: 24 May 2023 17:43

দ্য ওয়াল ব্যুরো: ইউরেনাসের (Uranus) উত্তর মেরু (North Pole) অস্থির হয়ে উঠেছে। প্রবল ঘূর্ণিঝড় উঠেছে ইউরেনাসের পিঠে। এমন সাইক্লোন আগে দেখা যায়নি। সৌরজগতের সপ্তম গ্রহ, আকারে আয়তনেও বেশ বড়। গ্রহ তো নয় যেন জমাট বরফের গোলা। সেখানে এমন সাইক্লোন দেখে অবাক নাসা (NASA)।

শুধু নাসা নয়, ইউরোপীয়ান স্পেস এজেন্সির টেলিস্কোপেও ধরা পড়েছে এই দৃশ্য। মহাকাশবিজ্ঞানীরা বলছেন, ইউরেনাসে এমন মহাজাগতিক ঘটনা আগে দেখা যায়নি।

আমাদের সৌরজগতের প্রায় সব গ্রহ ও তাদের উপগ্রহগুলির পাড়ায় নজরদারি করতে কোনও না কোনও মহাকাশযান পাঠিয়ে রেখেছে নাসা। অথবা টেলিস্কোপ তাক করে বসে আছেন মহাকাশবিজ্ঞানীরা। ভয়জার-২ স্পেসক্রাফ্ট বহুদিন থেকেই ইউরেনাসের চারপাশে চক্কর কাটছে। ঘুরে ঘুরে আইস-প্ল্যানেটের হাল হকিকত দেখছে। এই স্পেসক্রাফ্টই জানান দিয়েছে ইউরেনাসে ঝড় উঠেছে। সে এক প্রলয়ঙ্কর ঝড়।

একই খবর দিয়েছে চন্দ্রা এক্স-রে অবজারভেটরি ও হাবল স্পেস টেলিস্কোপও। গ্রহ ও ভিনগ্রহদের খোঁজখবর নিতে হাবল স্পেস টেলিস্কোপের জুড়ি মেলা ভার। হাবল আরও দেখিয়েছে, বরফে ঢাকা হিমশীতল গ্রহ থেকে পলকে পলকে ছিটকে আসছে এক্স-রে।

Uranus X-rays discovered for 1st time | kagstv.com

সৌরজগতে ইউরেনাস বলে যে কোনও গ্রহ আছে তা জানতেই অনেক সময় লেগেছিল বিজ্ঞানীদের। প্রথম প্রথম তো ধর্তব্যের মধ্যেই ফেলা হত না এই গ্রহকে। শোনা যায়, জ্যোতির্বিজ্ঞানী জন ফ্লামস্টিড এই গ্রহকে ছয় বার দেখেছিলেন সৌরমণ্ডলে। ফরাসি জ্যোতির্বিজ্ঞানী পিয়েরে লেমোনিয়ার ১৭৫০ থেকে ১৭৬৯ খ্রিষ্টাব্দের মধ্যে ১২ বার ইউরেনাসকে সৌরমণ্ডলে ঘুরপাক খেতে দেখেছিলেন। প্রথমে মনে করা হত ইউরেনাস বুঝি পথ হারানো কোনও ধূমকেতু। পরে জ্যোতির্বিজ্ঞানীরা ঠাওর করে দেখেন, ধূমকেতু নয়, আসলে সূর্যের চারপাশে প্রদক্ষিণরত একটি গ্রহ। মানে আমাদের সৌরমণ্ডলেরই সদস্য।

ইউরেনাসকে নিয়ে কৌতুহলের শেষ নেই। পরিধির দিক থেকে সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ, আবার ভরের বিচারে চতুর্থ। বৃহস্পতি ও শনির মতোই বেশ হাঁকডাক এই গ্রহেরও। বরফ ও গ্যাসের পিণ্ড ইউরেনাসের ধরন ধারণের সঙ্গে নেপচুনের বিস্তর মিল। মহাকাশবিজ্ঞানীরা বলেন, সূর্য থেকে অনেক দূরে থাকায় এই গ্রহের তাপমাত্রা খুবই কম। ভেতরটা জমাট বরফে ঢাকা। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে তৈরি এই গ্রহ।


```