Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মিস লুসি' মানুষের মতো কথা বলে, ট্রাফিক সামলাতেও পারে, রোবোটিক্সে চমক দেখাল কলকাতার পড়ুয়ারা

দ্য ওয়াল ব্যুরো: কথা বলে মানুষের মতো। তার বুদ্ধিমত্তাও নাকি প্রখর। ঘরে-বাইরে যে কোনও পরিবেশ-পরিস্থিতিতেই চমক দেখাতে পারে ‘মিস লুসি।’ কোনও কিছু একবার দেখলে বা শুনলে তার ডেটা সিস্টেমে বন্দি যায়। প্রখর বুদ্ধির সঙ্গে প্রযুক্তিগত দক্ষতা, এই দুইয়

মিস লুসি' মানুষের মতো কথা বলে, ট্রাফিক সামলাতেও পারে, রোবোটিক্সে চমক দেখাল কলকাতার পড়ুয়ারা

শেষ আপডেট: 4 March 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কথা বলে মানুষের মতো। তার বুদ্ধিমত্তাও নাকি প্রখর। ঘরে-বাইরে যে কোনও পরিবেশ-পরিস্থিতিতেই চমক দেখাতে পারে ‘মিস লুসি।’ কোনও কিছু একবার দেখলে বা শুনলে তার ডেটা সিস্টেমে বন্দি যায়। প্রখর বুদ্ধির সঙ্গে প্রযুক্তিগত দক্ষতা, এই দুইয়ের মিশেলে কলকাতার নারুলা ইনস্টিটিউট অব টেকনোলজির নতুন মাইলফলক লুসি। না লুসি মানুষ নয়, রোবট। রোবোটিক্সেও নারী শক্তিকেই আগে রেখেছেন নারুলা ইনস্টিটিউটের অধ্যাপক ও পড়ুয়ারা। লুসির চেহারা যেমনই হোক না কেন, তাকে ‘মহিলা রোবট’ বলতেই বেশি স্বচ্ছন্দ নারুলা। লুসির পরনেও তাই ভারতীয় শাড়ির চমক। ৪ মার্চ বিশ্ব ইঞ্জিনিয়ারিং দিবসে মিস লুসির পথ চলার শুরু। নারুলা ইনস্টিটিউট অব টেকনোলজির প্রিন্সিপাল ড. মৈত্রেয়ী রায় কাঞ্জিলাল বলেছেন, বিশ্ব ইঞ্জিনিয়ারিং দিবসে নারুলার চমক লুসি রোবট। কলেজের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন বিভাগের পড়ুয়ারা বানিয়েছেন এই রোবট। ‘হিউম্যানয়েড’ এই রোবটের চলন-বলন, কাজ করার ক্ষমতা হবে অনেকটা মানুষেরই মতো। প্রিন্সিপালের কথায়, এখনও লুসি প্রাথমিক পর্যায়তেই রয়েছে। এর প্রযুক্তিতে আরও বদল আনা হবে। লুসি হয়ে উঠবে আরও দক্ষ এবং একেবারে টেকনিক্যালি পারফেক্ট। কলেজের স্প্রিং ফেস্টের জন্য এই হিউম্যানয়েড রোবট তৈরির কাজ অনেকদিন ধরেই শুরু হয়েছিল নারুলায়। কলেজ সূত্রে খবর, অধ্যাপিকা বাঁশরি দেবী মজুমদারের তত্ত্বাবধানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছেলেমেয়েরা মাত্র ৬০ দিনে বানিয়েছেন এই রোবট। তাঁদের সাহায্য করেছেন চতুর্থ বর্ষের পড়ুয়ারাও। কী কী কাজ করতে পারবে লুসি? অধ্যক্ষ মৈত্রেয়ীদেবী বলেছেন, গলার স্বর চিনতে পারে লুসি। অনেকটা আমাজন আলেক্সা ডিভাইসের মতো, ‘লুসি’ নাম ধরে ডাকলেই সে সাড়া দেবে। কথোপকথন চালাতে পারবে মানুষের সঙ্গে। তার চোখের জায়গায় বসানো আছে দু’টি ফ্রন্ট ক্যামেরা। তবে এটা প্রাথমিক, লুসির দৃষ্টিশক্তি আরও জীবন্ত করার চেষ্টা চলছে। কাজকর্মেও অত্যন্ত পটু লুসি। জিনিসপত্র আনা-নেওয়া করা, ঘর পরিস্কার করা এমনকি নিরাপত্তারক্ষীর কাজও করতে পারবে মিস লুসি। মৈত্রেয়ীদেবী বলেছেন, লুসিকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে সে ট্রাফিক সিগন্যালও সামলাতে পারে। ভবিষ্যতে লুসির প্রযুক্তিতে আরও উন্নতি ঘটিয়ে গবেষণা সংক্রান্ত কাজেও লাগানো যেতে পারে এই রোবটকে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের রমরমা এখন গোটা বিশ্বজুড়েই। মহাকাশেও রোবট ‘ব্যোমমিত্র’কে পাঠানোর তোড়জোড় করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জাপান, কোরিয়াতে বিজ্ঞান ও গবেষণার কাজে রোবটই অন্যতম হাতিয়ার মানুষের। পিছিয়ে নেই আমাদের দেশও। রোবোটিক্সে ভারতীয় প্রযুক্তিও উন্নতির শিখরে উঠে আসছে। নারুলা ইনস্টিটিউট অব টেকনোলজির পড়ুয়াদের তৈরি মিস লুসি সেক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি করবে সন্দেহ নেই।

```