Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ময়দানে গীতা পাঠে আসছেন না প্রধানমন্ত্রী, অপারগতার কথা জানিয়ে দিলেন

ময়দানে গীতা পাঠে আসছেন না প্রধানমন্ত্রী, অপারগতার কথা জানিয়ে দিলেন

শেষ আপডেট: 19 December 2023 21:46

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের আগে বড় জমায়েত ব্রিগেডে। গীতাপাঠ করতে লাখ লাখ মানুষের জমায়েত হবে কলকাতা শহরের বুকে। অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের নামে আয়োজিত হচ্ছে এই কর্মসূচি। যার অন্যতম বড় আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন এই জমায়েতে, এমনই কথা ছিল। কিন্তু মঙ্গলবার হঠাৎই জানা গেল, তিনি ব্রিগেড আসছেন না।

মঙ্গলবার বিজেপির তরফে তাঁর না আসার কথা জানানো হয়েছে। আয়োজকরা অবশ্য জানিয়েছেন, তাঁরা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই জানেন না। মোদী আসবেন জেনেই প্রচার চলছিলতবে উনি না এলেও কর্মসূচিতে কোনও বদল ঘটবে না। ইতিমধ্যেই ব্রিগেডে মঞ্চ বাধার কাজ শুরু হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় গীতাপাঠ কর্মসূচির ফ্লেক্স, পোস্টারও পড়ে গিয়েছে। তাই ওই কর্মসূচি যেভাবে হওয়ার কথা ছিল তাই হবে। তবে ঠিক কী ঘটেছে, তা অবশ্য জানা যায়নি।

প্রসঙ্গত, রবিবারে গীতাপাঠের কর্মসূচিতে প্রধানমন্ত্রী আসবেন জেনে কলকাতা পুলিশের পক্ষ থেকেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবারই পুলিশের তরফে অনুমোদন-সহ বিভিন্ন নির্দেশ আয়োজকদের কাছে পাঠানো হয়েছে। কিন্তু এভাবে মোদীর আসা বাতিল হয়ে যাওয়ায় এখন একটাই চিন্তা ঘুরছে আয়োজকদের মাথায়। লাখ লাখ মানুষের গীতাপাঠ করার কথা ছিল ব্রিগেডে। কিন্তু প্রধানমন্ত্রী না এলে আদৌ কি এত ভিড় হবে?

তবে মোদী এলেও আদৌ লাখ লাখ মানুষের জমায়েত হবে কিনা, সেই নিয়েও সংশয় ছিল গেরুয়া শিবিরের অন্দরে। কারণ, ব্রিগেডের জমায়েতের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেখানে এখনও অবধি নাম নথিভুক্তকরণের তালিকা এক লাখও পেরোয়নি। শনিবারের মধ্যে তা আদৌ একলাখ হবে কিনা, নিশ্চিত নয়। মনে করা হচ্ছে, সে কারণেই মোদী এই কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।


```