Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়েই দেশ চালাচ্ছি! দেশনায়কের মূর্তি উন্মোচন করে জানালেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়া গেটের সামনে আনুষ্ঠানিকভাবে স্থাপিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji) গ্রানাইটের মূর্তি (statue)। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই মূর্তির আবরণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাষ্ট্রপতি ভবন থ

নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়েই দেশ চালাচ্ছি! দেশনায়কের মূর্তি উন্মোচন করে জানালেন মোদী

শেষ আপডেট: 8 September 2022 18:50

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়া গেটের সামনে আনুষ্ঠানিকভাবে স্থাপিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji) গ্রানাইটের মূর্তি (statue)। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই মূর্তির আবরণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউয়ের উদ্বোধনও করলেন তিনি। এছাড়াও, আজ থেকেই সরকারিভাবে বদলে গেল রাজপথের নাম। বদলে নাম হল কর্তব্য পথ (Kartavya Path)।

কিংসওয়ে বা রাজপথ, যা ছিল ‘দাসত্বের প্রতীক’ এবং তা এখন ইতিহাসের অন্তর্ভুক্ত হল বলে অনুষ্ঠানের ভাষণে বলেন প্রধানমন্ত্রী। নেতাজির মূর্তিটি এমন জায়গায় বসল যা অনেক কাল ইতিহাসের পাতায় ভিন্ন কারণে পরিচিত ছিল। ১৯৬৮ সাল পর্যন্ত সেখানেই ছিল রাজা পঞ্চম জর্জের মূর্তি। সেই বছর মূর্তিটি সেখান থেকে সরিয়ে ফেলা হয়।

ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নেতাজির নাম মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। তিনিই ছিলেন অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ২০১৪ সাল থেকেই আমরা নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে চালাচ্ছি। স্বাধীনতার পর থেকে তাঁর আদর্শই মেনে চললে আমাদের দেশ অনেক উন্নত হতো।

মোদীর নেতাজি মূর্তি উন্মোচনে বাংলাকে অপমান করা হয়েছে, গর্জে উঠলেন মমতা

উল্লেখ্য, এইবছর নেতাজির জন্মদিনেই ইন্ডিয়া গেটে নেতাজির একটি হলোগ্রাম মূর্তির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই ঘোষণা করেছিলেন গ্রানাইট মূর্তি বসানোর খবর। অবশেষে আজ সেখানে নেতাজির মূর্তির আবরণ উন্মোচন করলেন। সূত্রের খবর, ২৮০ মেট্রিক টনের একটি গ্রানাইট পাথর কেটেই ওই বিশাল মূর্তিটি তৈরি করা হয়েছে। ভাস্করদের দলটির নেতৃত্বে ছিলেন অরুণ যোগীরাজ। ১৪০টি চাকা সহ ১০০ ফুট লম্বা ট্রাকে করে তেলেঙ্গানার খাম্মাম থেকে বিশাল গ্রানাইট মূর্তিটি নতুন দিল্লিতে আনা হয়।


```