Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী, অন্দরে বসল সেঙ্গোল

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রীর (Narendra Modi) স্বপ্নের নতুন সংসদ ভবন (new Parliament building) উদ্বোধন হয়ে গেল রবিবার সকালে। হাজারও বিতর্ক, বিরোধীদের অনুষ্ঠান বয়কট-সহ একাধিক বাধাবিপত্তি কাটিয়ে পূজাপাঠ শেষে ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্

নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী, অন্দরে বসল সেঙ্গোল

শেষ আপডেট: 28 May 2023 04:35

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রীর (Narendra Modi) স্বপ্নের নতুন সংসদ ভবন (new Parliament building) উদ্বোধন হয়ে গেল রবিবার সকালে। হাজারও বিতর্ক, বিরোধীদের অনুষ্ঠান বয়কট-সহ একাধিক বাধাবিপত্তি কাটিয়ে পূজাপাঠ শেষে ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, নতুন সংসদ ভবন উদ্বোধন করতে রবিবার সকাল ৭:১৫ নাগাদ পৌঁছে যান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলে হাজির ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ আরও অনেকে।

https://twitter.com/ANI/status/1662649018940534785?s=20
Narendra Modi, new Parliament building

প্রধানমন্ত্রী পৌঁছনোর পরেই নতুন সংসদ ভবনের মঙ্গল কামনায় পুজো শুরু হয়। ১৫ মিনিট ধরে চলে পূজাপাঠ। এরপর পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে নতুন সংসদ ভবনে স্বর্ণদণ্ড সেঙ্গোল স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের আগে সর্বধর্ম প্রার্থনা অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন স্পিকার, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

https://twitter.com/ANI/status/1662653934945857536?s=20
Narendra Modi, new Parliament building

সেই প্রার্থনা অনুষ্ঠানের পরেই নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi inaugurates new Parliament building)।

https://twitter.com/ani_digital/status/1662650479149568000?s=20
Narendra Modi, new Parliament building

এদিন তাঁর পরনে ছিল সাদা কুর্তা, সোনালি জ্যাকেট এবং তার সঙ্গে রং মিলিয়ে উত্তরীয়। যজ্ঞের মাধ্যমে রবিবার সকাল থেকে নতুন সংসদ ভবনের যাত্রা শুরু হল। তবে এখানেই উদ্বোধনী অনুষ্ঠান শেষ নয়। যাদের হাত ধরে নতুন সংসদ ভবন গড়ে উঠেছে, উদ্বোধন শেষে তাঁদেরও অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, টাটা গোষ্ঠীর উপর এই নতুন সংসদ ভবন নির্মাণের ভার ছিল।

নতুন সংসদ ভবন ১৪০ কোটি ভারতবাসীর ঘর: শাহরুখ, শুনে কী বললেন প্রধানমন্ত্রী


```