Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?

মহিলা কর্মীকে ফ্লাইং কিস দিয়ে বিতর্কে নারায়ণ গোস্বামী, ভিডিও পোস্ট করলেন শুভেন্দু অধিকারী

অতীতেও মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। তার এই ধরনের নানা কাজ নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বকুনিও খেতে হয়েছিল। ফলে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডার মিছিলের পর ‘ফ্লাইং কিস’ বিতর্কে সরগরম অশোকনগর।

মহিলা কর্মীকে ফ্লাইং কিস দিয়ে বিতর্কে নারায়ণ গোস্বামী, ভিডিও পোস্ট করলেন শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 25 February 2026 21:58

প্রতীতি ঘোষ, হাবড়া: আবার বিতর্কে জড়িয়ে পড়লেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী (TMC MLA Narayan Goswami )। এবার প্রকাশ্যে মহিলাকে ফ্লাইং কিস (Flying kiss ) করায় শুরু হয়েছে বিতর্ক।

অশোকনগরের রোমান্টিক হলেন বিধায়ক নারায়ণ গোস্বামী! লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য উদযাপনে আয়োজিত মিছিলকে ঘিরে বিতর্কে জড়ালেন অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। মিছিল শেষে এক মহিলা কর্মীর উদ্দেশ্যে বিধায়কের ‘ফ্লাইং কিস’ দেওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

জানা গিয়েছে, এদিন অশোকনগরের (Ashokhnagar) শেরপুর এলাকা থেকে একটি মিছিল তিন নম্বর রেলগেট হয়ে মানিকতলা পর্যন্ত যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকৃত মহিলাদের অংশগ্রহণে আয়োজিত এই মিছিলে পা মেলান স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী। মিছিল শেষের পর দলীয় এক মহিলা কর্মীর সঙ্গে কথোপকথনের সময় ইয়ার্কির ছলে ‘ফ্লাইং কিস’ দেওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কের সূত্রপাত।

বিরোধীদের অভিযোগ, একজন জনপ্রতিনিধির এ ধরনের আচরণ শোভন নয়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বাম নেতা আকাশ কর। তাঁর দাবি, "এর আগেও বিভিন্ন মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন বিধায়ক। ফের এমন ঘটনায় অশোকনগরের মানুষ বুঝতে পারছেন কাকে বিধায়ক করেছেন। তবে এবারের নির্বাচনে অশোকনগরবাসী আর তাকে ফ্লাইং কিস দেবে বলে মনে হয় না।" 

স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, এ ধরনের ঘটনায় অশোকনগরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুক পেজে এই ঘটনায় কড়া সমালোচনা করেছেন। যদিও শাসকদলের পক্ষ থেকে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অতীতেও মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। তার এই ধরনের নানা কাজ নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বকুনিও খেতে হয়েছিল। ফলে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডার মিছিলের পর ‘ফ্লাইং কিস’ বিতর্কে সরগরম অশোকনগর।


```