Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কার স্বার্থে ভোটার লিস্টে মৃত ব্যক্তির নাম? বিএলও-দের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ মমতার

কোন বাড়িতে কতজন রয়েছেন, সরকারিভাবে বাড়ি বাড়ি গিয়ে তা যাচাই করার দায়িত্বে থাকেন এই বিএলও-রা।

কার স্বার্থে ভোটার লিস্টে মৃত ব্যক্তির নাম? বিএলও-দের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 9 December 2024 18:05

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা নির্ভুল করতে সরকারিভাবে সংশোধনের কাজ শুরু করা হয়েছিল। সম্প্রতি সেই প্রক্রিয়া শেষও হয়েছে। অথচ বহু এলাকায় ভোটার লিস্টে ইচ্ছাকৃতভাবে মৃত ব্যক্তি বা এলাকা থেকে চলে যাওয়া ব্যক্তির নাম রেখে দেওয়া হয়েছে বলে বড় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ ব্যাপারে বুথ লেভেল অফিসারদের (বিএলও) ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। কোন বাড়িতে কতজন রয়েছেন, সরকারিভাবে বাড়ি বাড়ি গিয়ে তা যাচাই করার দায়িত্বে থাকেন এই বিএলও-রা।

মুখ্যমন্ত্রী বলেন, "আমার কাছে খবর রয়েছে, স্থানীয়রা বলার পরও বহু এলাকায় বিএলও-রা ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম রেখে দিয়েছেন। অনেকে বহুদিন এলাকা থেকে অন্যত্র চলে গিয়েছেন। তাঁদেরও নাম রেখে দেওয়া হয়েছে। কাদের স্বার্থে এটা করেছেন বিএলও-রা?"

এ প্রসঙ্গে এদিনের বৈঠকে উপস্থিত জেলা শাসকদেরও কর্ড়া বার্তাও শুনিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর কথায়, "কিছু বিএলওর বিরুদ্ধে অভিযোগ আসছে আমাদের কাছে। এগুলো ডিএমরা লক্ষ্য রাখবেন না কেন? ভোটার লিস্ট নিয়ে যদি কোনও কমপ্লেন আসে তার জন্য আমি কিন্তু ডিএমদের ছাড়ব না।"

অতীতে ভোটের শতাংশ নিয়ে কারচুপির অভিযোগ উঠেছিল। ওই প্রসঙ্গ টেনে মমাত বন্দ্যোধ্যায় মনে করিয়েছেন, "আগের দিন ২৫ শতাংশ, পরের দিন দেখাল ৪০ শতাংশ। এভাবেই কারচুপি হয়। ভোটার লিস্টটাই মূল। আপনারা (ডিএমরা) এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।"

বাড়ি বাড়ি ভোটার তালিকা সংশোধনের শেষ দিনে অনেক বিএলও ডিউটিতে ছিলেন না বলেও অভিযোগ এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বৈঠকে মুখ্যসচিবের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "ভোটার তালিকার মতো সিরিয়াস কাজের ডিউটিতে শেষ দিনেও অনেক বিএলও নিজের ডিউটি পালন করেননি। কারা কারা ছিলেন না, কেন ছিলেন না এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমার চাই। দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা দিন।"


```