Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বড়মার ১০০ ভরি গয়না নিয়ে দুশ্চিন্তা! পুলিশি পাহারার পরেও ঘুম উড়েছে মন্দির কমিটির

গত শনিবার মন্দির উদ্বোধনের দিন নৈহাটির চেহারাই আমূল বদলে গিয়েছিল। তবে এরমধ্যেই বড়মাকে নিয়ে বেজায় দুশ্চিন্তায় পড়েছে মন্দির কমিটি।

বড়মার ১০০ ভরি গয়না নিয়ে দুশ্চিন্তা! পুলিশি পাহারার পরেও ঘুম উড়েছে মন্দির কমিটির

শেষ আপডেট: 1 November 2023 00:01

দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার, লক্ষ্মীপুজোর দিন ধুমধাম করে কষ্টিপাথরের মায়ের মূর্তি স্থাপন করা হয়েছে নৈহাটির বড়মা মন্দিরে। একইসঙ্গে সেদিনই উদ্বোধন হয়েছে চারতলা মন্দিরটিরও। উদ্বোধনের দিন উত্তর ২৪ পরগনার এই জনপদের চেহারাই আমূল বদলে গিয়েছিল। আপাতত ওই কষ্টিপাথরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে নিত্যপুজো হচ্ছে। তবে এরমধ্যেই বড়মাকে নিয়ে বেজায় দুশ্চিন্তায় পড়েছে মন্দির কমিটি।

চিন্তাটা ঠিক বড়মাকে নিয়ে নয়, তাঁর গায়ের ১০০ ভরি সোনার গয়না নিয়ে। বড়মাকে নিয়ে ভয়ভক্তির কমতি না থাকলেও চোরদের যে সেসবের বালাই নেই, তা বিলক্ষণ বুঝতে পারেন সবাই। আর সাধুবেশে কখন যে মন্দিরে তস্করের প্রবেশ ঘটবে, তা কেউ জানেন না। তাই কালীমূর্তিকে পরানো ওই ১০০ ভরি সোনার গয়না নিয়ে বেশ চিন্তায় মন্দির কমিটি। সিসিটিভি বা পুলিশি প্রহরা থাকলেও ওই গয়না চুরির ভয়ে নাওয়া-খাওয়া ভুলেছেন তাঁরা।

সূত্রের খবর, কষ্টিপাথরের বিগ্রহ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ওই মন্দিরের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সর্বক্ষণ সেখানে থাকছেন একজন অফিসার ও তিনজন সশস্ত্র কনস্টেবল। বড়মার মন্দিরের নিরাপত্তার দায়িত্ব তাঁরাই আপাতত সামলাচ্ছেন। ২৪ ঘণ্টার জন্য পুলিশ ক্যাম্প বসানো হয়েছে মন্দিরের বাইরেই। কিন্তু তাতেও গয়না নিয়ে চিন্তা কমছে না কমিটির কর্মকর্তাদের।

ইতিমধ্যে মন্দির কমিটি এই বিষয়ে ব্যারাকপুর থানা এবং ব্যারাকপুর কমিশনারেটের কাছে সাহায্যের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। সূত্রের খবর, বড়মার মন্দিরের নিরাপত্তার জন্য নৈহাটি থানার তরফে মন্দিরের বাইরে একটি আলাদা আউটপোস্ট তৈরির ভাবনাচিন্তা করা হচ্ছে। তবে সেই জন্য প্রয়োজন রাজ্য স্বরাষ্ট্র দফতরের অনুমতি। সেই আবেদন এরমধ্যে সেরে ফেলেছে মন্দির কর্তৃপক্ষ। এখন দেখার, বড়মার গয়নার নিরাপত্তার জন্য রাজ্য সরকার কী ব্যবস্থা নেয়।


```