Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআই

আত্মঘাতী হরিণঘাটার তৃণমূল কাউন্সিলর, পার্টি অফিসেই ঝুলন্ত দেহ উদ্ধার

নদিয়ায় তৃণমূল (Nadia TMC) পার্টি অফিসে কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম রাকেশ পাড়ুই (Reksh Parui)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধেবেলা। পুলিশের প্রাথমিক অনুমান কাউন্সিলর আত্মঘাতী হয়েছেন।

আত্মঘাতী হরিণঘাটার তৃণমূল কাউন্সিলর, পার্টি অফিসেই ঝুলন্ত দেহ উদ্ধার

মৃত তৃণমূল কাউন্সিলর রাকেশ পাড়ুই

শেষ আপডেট: 22 May 2025 21:02

দ্য ওয়াল ব্যুরো: নদিয়ায় তৃণমূল (Nadia TMC) পার্টি অফিসে কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম রাকেশ পাড়ুই (Reksh Parui)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধেবেলা। পুলিশের প্রাথমিক অনুমান কাউন্সিলর (TMC Councilor Suicide) আত্মঘাতী হয়েছেন।

জানা গিয়েছে, হরিণঘাটা (Haringhata) পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাকেশ পাড়ুই মোহনপুরে তাঁর দলীয় দফতরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। 

বিষয়টি জানাজানি হতেই স্থানীয় লোক ও দলের কর্মীরা পুলিশে খবর দেন। তড়িঘড়ি হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানেই কাউন্সিলরকে মৃত বলে ঘোষণা করেন।

তবে কী কারণে এই আত্মহত্যা তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। 


```