Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

শক্তিগড়ের ল্যাংচা খেতে ভিড় জমছে মুর্শিদাবাদে! প্রতিদিন বিক্রি হাজার হাজার টাকার মিষ্টি

ল্যাংচার এক এক পিসের নাম ১০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত।

শক্তিগড়ের ল্যাংচা খেতে ভিড় জমছে মুর্শিদাবাদে! প্রতিদিন বিক্রি হাজার হাজার টাকার মিষ্টি

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 15 January 2025 17:31

মামিনুল ইসলাম

ল্যাংচার কথা উঠলেই প্রথমে মনে পড়ে বর্ধমানের নাম। সঙ্গে রয়েছে সীতাভোগ, মিহিদানাও। জিভে জল আনা বর্ধমানের পেটেন্ট এই মিষ্টি এখন মুর্শিদাবাদে মিষ্টি প্রেমীদের প্রধান আকর্ষণ। প্রতিদিনই মিষ্টি খেতে দূর-দূরান্ত থেকে সেখানে হাজির হচ্ছেন বহু মানুষ।

রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি ময়দানে শুরু হয়েছে সবলা মেলা। সেই মেলাতেই মিলছে শক্তিগড়ের ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা। ল্যাংচার এক এক পিসের নাম ১০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত। হাতের সামনে বর্ধমানের মিষ্টি পেয়ে খুশি ক্রেতারা। অনেকেই এই মেলায় আসছেন ল্যাংচা মিহিদানা সীতাভোগ খেতে। 

ক্রেতাদের মতে, এক সঙ্গে এত মিষ্টি চোখের সামনে পাওয়া ভাগ্যের বিষয়। মেলার বিভিন্ন স্টল থেকেই ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা সবকিছুই উন্নত ও ভাল মানের। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। 

এই মেলায় শক্তিগড়ের ল্যাংচা, মিহিদানা নিয়ে স্টল দিয়েছেন গণেশ ঘোষ। রোজই তাঁর দোকানে ভিড় জমছে ক্রেতাদের। গণেশ ঘোষ বলন, “প্রতিদিন হাজার হাজার টাকার ল্যাংচা বিক্রি হচ্ছে। শক্তিগড়ের ল্যাংচার সঙ্গে মিহিদানা, সীতাভোগের চাহিদাও তুঙ্গে থাকে। তবে মেলাতে এই প্রথম ল্যাংচার স্টল। যেমন সাইজ তেমন দামও। বিশাল বড় আকারের এক পিস ল্যাংচার দাম- ৫০০ টাকা। আকার অনুযায়ী- ৫০ টাকা, ১০ টাকা দামেও মিলছে এই জনপ্রিয় মিষ্টির। প্রায় ৬ থেকে ৮ হাজার টাকার বিক্রি হচ্ছে প্রতিদিন।”

মুর্শিদাবাদ জেলার বিখ্যাত মিষ্টি ছানাবড়া ইতিমধ্যেই জিআই ট্যাগ পেয়েছে। তবে সে সব কিছু দূরে সরিয়ে মুর্শিদাবাদের মাটিতেই শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা খাওয়ার সুযোগ হাতছাড়া করছেন না মিষ্টি প্রেমীরা। প্রতিদিনই মেলায় উপচে পড়ছে ভিড়।


```