Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইভিনিং শো চলছিল, হঠাইই আগুন রানাঘাটের সিনেমা হলে

সূত্রের খবর, রানাঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় রানাঘাট টকিজ প্রেক্ষাগৃহ। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ হঠাৎই হলের ব্যালকনির এসি মেশিনে আগুন লেগে যায়।

ইভিনিং শো চলছিল, হঠাইই আগুন রানাঘাটের সিনেমা হলে

শেষ আপডেট: 28 November 2024 19:30

দ্য় ওয়াল ব্যুরো, নদিয়া: সিনেমা চলাকালীন হলে আগুন। অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন দর্শকরা। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায়  রানাঘাট টকিজ সিনেমা হলে। 

সূত্রের খবর, রানাঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় রানাঘাট টকিজ প্রেক্ষাগৃহ। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ হঠাৎই হলের ব্যালকনির এসি মেশিনে আগুন লেগে যায়। সেই সময় সিনেমা হলের ইভিনিং শো চলছিল। ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় শো। তবে দর্শকদের হুড়োহুড়ি করে বেরোতে বারণ করা হয়। সারিবদ্ধভাবে বের করে আনা হয় তাঁদের। তাই হতাহতের কোনও খবর নেই।

খবর দেওয়া হয় রানাঘাট দমকলে। বন্ধ করে দেওয়া হয় প্রেক্ষাগৃহের বিদ্যুৎ সরবরাহ। পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রানাঘাট পুরসভার চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায়।

১৯৯৭ সালে দিল্লির উপহার সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছিল ৫৯ জনের। আহত হয়েছিলেন শতাধিক। ওই বছরের ১৩ জুন সিনেমা হলে ‘বর্ডার’ ছবিটি চলছিল। বিকেল তিনটের সময় আগুন লেগে যায় সিনেমা হলে। ভিতরে আটকে পড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছিল ৫৯ জনের এবং আহত হয়েছিলেন ১০৩ জন।


```