Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কল্যাণী বাজি কারখানায় বিস্ফোরণ, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে নবান্ন

নদিয়ার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ঘটনায় প্রাণ গিয়েছে চার জনের। সকলেরই ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। যাঁদের সকলেই মহিলা।

কল্যাণী বাজি কারখানায় বিস্ফোরণ, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে নবান্ন

নবান্ন

শেষ আপডেট: 7 February 2025 20:57

দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ঘটনায় প্রাণ গিয়েছে চার জনের। সকলেরই ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। সকলেই মহিলা। এবার তাঁদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়ে দিল নবান্ন।

শক্রবার দুপুরে রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় যে চার জনের মৃত্যু হয়েছে তাঁদের নাম বাসন্তী চৌধুরী, অঞ্জলি বিশ্বাস, রুমা সোনার এবং দুর্গা সাহা। এক মহিলা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর নাম উজ্জ্বলা ভুঁইয়া। 

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই দোকানে আতসবাজি বিক্রির অনুমতি ছিল ঠিকই। কিন্তু দোকানের আড়ালেই অবৈধ ভাবে বাজির কারখানা চলত। এদিকে স্থানীয় সূত্রে খবর বিস্ফোরণে জখম হয়েছেন দোকানের মালিক খোকন বিশ্বাসও। তিনি আবার হাসপাতালে না গিয়ে পালিয়েছেন। 

এতদিন ধরে পুলিশ-প্রশাসনের নাকের ডগায় বসে কী করে বেআইনি কারখানা চলছিল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনি বলেন, "এ রকম কিছু ঘটনা ঘটলে তখন পুলিশ ব্যবস্থা করে। পুলিশ সবটাই জানত। এর থেকেই বোঝা যায়, রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।"

বস্তুত, বিস্ফোরণের ঘটনায় বেলার দিকে রিপোর্ট তলব করেছিল নবান্ন। কীভাবে এতবড় বিস্ফোরণ ঘটল, জেলা প্রশাসনের কাছে সেই রিপোর্ট চেয়ে পাঠান রাজ্য পুলিশের ডিজি। এরপরই নবান্ন থেকে ক্ষতিপূরণ ঘোষণার খবর সামনে এল।


```