Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

টাকা নেওয়ার পরেও গাড়ির মালিককে হুমকি! কংগ্রেস নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সেই সময় ওই মহিলার পরিবারের সম্মতিতে ১ লক্ষ ২৫ হাজার রফা হয়। ব্লক কংগ্রেসের সভাপতি আজাদ মল্লিকের উপস্থিতিতে মধ্যস্থতা হয়। তবে সেই টাকা নেওয়ার কথা অস্বীকার করছেন কংগ্রেস নেতা।

টাকা নেওয়ার পরেও গাড়ির মালিককে হুমকি! কংগ্রেস নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

টাকা নেওয়ার পরেও গাড়ির মালিককে হুমকি!

শেষ আপডেট: 10 September 2024 18:43

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পথ দুর্ঘটনা কবলে পড়েছিল মালবাহী গাড়ি। সেই দুর্ঘটনার মীমাংসা করার নামে ঘাতক গাড়ির মালিকের কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে ছিলেন ব্লক সভাপতি। এই ঘটনার পরেও মালিকের কাছে টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে। ওই নেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক দাবি করছেন গাড়ির মালিক। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে বড়ঞায়। 

ওই এলাকার ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক। তাঁর বিরুদ্ধে 'প্রতারণা'র অভিযোগ করেছেন ডোমকলের যুবক। বিপাকে পড়ে ইতিমধ্যেই বড়ঞা থানার দ্বারস্থ হয়েছেন ওই যুবক। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ২০২১ সালে বড়ঞা থানার মসড্ডা গ্ৰামে একটি মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। সেই সময় ওই মহিলার পরিবারের সম্মতিতে ১ লক্ষ ২৫ হাজার রফা হয়। ব্লক কংগ্রেসের সভাপতি আজাদ মল্লিকের উপস্থিতিতে মধ্যস্থতা হয়। তবে সেই টাকা নেওয়ার কথা অস্বীকার করছেন কংগ্রেস নেতা। একইসঙ্গে গাড়ি মালিক ওই যুবককে ২০ লক্ষ টাকা দাবি করে মামলা করার হুমকি দিয়েছে ওই যুবককে। 

ইতিমধ্যেই এবিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ব্লক সভাপতিকে ওই যুবকের কাছ থেকে টাকা বুঝে নিতে দেখা যাচ্ছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। এমনকী একটি মুচলেকা ও সাক্ষ্য প্রমাণ রয়েছে ওই যুবকের কাছে। এই ঘটনাকে নিয়ে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কংগ্রেসের 'দাদাগিরি' নিয়ে সবর হয়েছে। বিজেপিও ছেড়ে কথা বলছে তাঁদের দাবি তৃণমূল ও কংগ্রেস বাংলায় লুঠের রাজনীতি করছে। 


```