Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ধর্ষণের পর বাংলাদেশে নাবালিকা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য শেষে দোষীর ৭ বছরের সাজা

২০২০ সালের ২০ জুন রানাঘাট থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে একলা পেয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে তারই প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।

ধর্ষণের পর বাংলাদেশে নাবালিকা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য শেষে দোষীর ৭ বছরের সাজা

শেষ আপডেট: 18 December 2024 14:05

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্যদান। তারপরেই এক নাবালিকা ধর্ষণের ঘটনায় বুধবার দোষী ব্যক্তিকে ৭ বছরের সাজা শোনাল রানাঘাট আদালত।

২০২০ সালের ২০ জুন রানাঘাট থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে একলা পেয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে তারই প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলায় নির্যাতিতার পরিবার রানাঘাট মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।  ঘটনার তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

ইতিমধ্যে বাংলাদেশে চলে যায় নির্যাতিতা ও তার পরিবার। তাই এই মামলায়  ১১ জনের সাক্ষ্য নেওয়া হলেও নির্যাতিতা ও তার পরিবার বাংলাদেশে চলে যাওয়ায় মামলার নিষ্পত্তি হতে দেরি হচ্ছিল। সম্প্রতি এই মামলার নিষ্পত্তির জন্য তৎপর হয় রানাঘাট জেলা পুলিশ। তাদের উদ্যোগে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নির্যাতিতা ও তার পরিবার তাঁদের বয়ান রেকর্ড করান। আর এর পরই মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। 

বুধবার অভিযুক্তকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সৌমেন গুপ্তা। আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী।


```