Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রুটিন নিয়ে বৈঠক, স্কুলের মধ্যেই তৃণমূল নেতা-সহকর্মীদের মধ্যে মারামারি! পা ভাঙল হেডস্যারের

ঘটনা মুর্শিদাবাদের ফরাক্কা হাইস্কুলের। এই ঘটনায় ১ জন শিক্ষককে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ। এফআইআর-এ নাম রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সদস্য তারিফ হোসেনের।

রুটিন নিয়ে বৈঠক, স্কুলের মধ্যেই তৃণমূল নেতা-সহকর্মীদের মধ্যে মারামারি! পা ভাঙল হেডস্যারের

আহত প্রধান শিক্ষক

শেষ আপডেট: 2 February 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: অ্যাকাডেমিক ক্যালেন্ডার নিয়ে বৈঠক চলছিল। সেই সময় তৃণমূল নেতা ও সহকর্মীদের মারধরের অভিযোগ উঠল। যার জেরে পা ভাঙল স্কুলের প্রধান শিক্ষকের।

ঘটনা মুর্শিদাবাদের ফরাক্কা হাইস্কুলের। এই ঘটনায় ১ জন শিক্ষককে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ। এফআইআর-এ নাম রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সদস্য তারিফ হোসেনের।
আহত প্রধান শিক্ষক মালদা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন বলে খবর। ফরাক্কা থানায় তৃণমূল নেতা ও স্কুল পরিচালন সমিতির সভাপতি-সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই প্রধান শিক্ষকের বাঁ পা ভেঙে যাওয়া ছাড়াও তাঁর চোখে এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। 

আহত প্রধান শিক্ষকের কথায়, "শুক্রবার স্কুল চলাকালীন কয়েকজন শিক্ষক তাঁদের লিখিত অভিযোগ দেওয়ার পর আমি নতুন রুটিন সাময়িকভাবে স্থগিত করে দিই। এরপরই আমার স্কুলের চারজন শিক্ষক-মহম্মদ তারিফ হোসেন-সহ আরও তিন শিক্ষক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অরুন্ময় দাসকে সঙ্গে নিয়ে আমার ঘরে ঢুকে বাকি শিক্ষকদেরকে বার করে দেন।"

তাঁর অভিযোগ, "ঘরে ঢুকেই তারিফ হোসেন আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন এবং আমাকে মেরে ফেলার হুমকি দেন। সেই সময় আমি প্রতিবাদ করলে আমাকে লাথি -ঘুসি- চড় ছাড়াও শক্ত কিছু দিয়ে পিঠে -বুকে -পায়ে ব্যাপক মারা হয়"।

অভিযুক্ত শিক্ষক মহম্মদ তারিফ হোসেনের অবশ্য দাবি, প্রধান শিক্ষকই প্রথমে তাঁর কলার ধরে মারধর করার চেষ্টা করেন। তিনি শুধু আত্মরক্ষার চেষ্টা করেছেন মাত্র। সেই সময়ই নাকি প্রধান শিক্ষক পড়ে যান এবং আহত হয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


```