Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শেষ ট্রেনটা চালিয়ে আর বাড়ি ফেরা হল না, অবসরের দিনেই রেল দুর্ঘটনায় মৃত্যু লোকো পাইলটের

দুটি ইঞ্জিনের সংঘর্ষে মৃত্যু হয় দুটি ইঞ্জিনের ড্রাইভার অম্বুজ মাহাতো এবং গঙ্গেশ্বর মালের। আহত হয়েছেন কমপক্ষে ছ'জন। আহতদের মধ্যে চারজন সিআইএসএফ কর্মী। 

শেষ ট্রেনটা চালিয়ে আর বাড়ি ফেরা হল না, অবসরের দিনেই রেল দুর্ঘটনায় মৃত্যু লোকো পাইলটের

দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ

শেষ আপডেট: 1 April 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ট্রেন চালিয়ে কেটেছে গোটা চাকরি জীবন। অবসরের দিন সেই ট্রেন দুর্ঘটনাতেই মৃত্যু হল জিয়াগঞ্জ শহরের বাসিন্দা গঙ্গেশ্বর মালের (৬৫)। জিয়াগঞ্জের ভট্টপাড়া এলাকায় বাড়ি গঙ্গেশ্বরবাবুর। চাকরি জীবনের শেষ দিনে মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা ছিল ভট্টপাড়ার মাল পরিবারে। কর্মজীবন শেষ করে বাড়ি ফিরবেন গঙ্গেশ্বরবাবু। অপেক্ষায় ছিলেন স্ত্রী ও সন্তানরা। চলছিল ভালমন্দ রান্নার প্রস্তুতি। শেষ ইঞ্জিন চালিয়ে সকাল সাড়ে দশটা নাগাদ আসার কথা তার কিন্তু সাত সকালেই খবর আসে এই দুর্ঘটনার। গঙ্গেশ্বরবাবুর মেয়ে জানান, এদিন সকালে তাঁরা খবর পান যে মালগাড়িটি চালিয়ে আসছিলেন তাঁদের বাবা, সেটি দুর্ঘটনায় পড়েছে। দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা হয়েছেন তাঁর স্বামী ও ভাই। 

সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে তিনটে নাগাদ গোড্ডা জেলা লালমাটি এলাকা থেকে একটি কয়লা বোঝাই মালগাড়ি ফরাক্কা এনটিপিসির দিকে আসছিল। ঝাড়খণ্ডের বারহাইট  এলাকায় লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি খালি মালগাড়ির ইঞ্জিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মালগাড়ির। দুটি ইঞ্জিনের সংঘর্ষে মৃত্যু হয় দুটি ইঞ্জিনের ড্রাইভার অম্বুজ মাহাতো এবং গঙ্গেশ্বর মালের। আহত হয়েছেন কমপক্ষে ছ'জন। আহতদের মধ্যে চারজন সিআইএসএফ কর্মী। 


```