আক্রান্ত বাড়ির মালিক
শেষ আপডেট: 1 December 2024 18:01
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদ জেলার কান্দি ডাঙাপাড়া এলাকায় আদালতের নির্দেশ পেয়ে নিজের বাড়ির দখল নিতে গিয়ে ভাড়াটিয়ার হাতে আক্রান্ত হলেন বাড়ির মালিক দীপেন ঘোষ। পেশায় তিনি আইনজীবী। রোববার দুপুরে আহত আইনজীবীকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
আক্রান্ত দীপেন ঘোষ জানান, আজ দুপুরে আদালতের নির্দেশে আমি আমারই বাড়ির দখল নিতে যাই। সেখানে উপস্থিত ছিলেন আদালতের পেয়াদা। তিনিই আমাকে দখল বুঝিয়ে দেন।'
অভিযোগ সেই সময় আচমকা ওই বাড়ির ভাড়াটিয়া তারক মণ্ডল, নরেন মণ্ডল ও পরেশ মণ্ডল তিনজনে দীপেনকে মারধর করেন। শুধু তাই নয়, প্রাণে মেরে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ।
স্থানীয়দের কথায়, 'আমরা ঘটনা দেখে বাধা দিই তারপর দীপেনবাবুকে হাসপাতালে নিয়ে যাই।' ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।