Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

উত্তরপ্রদেশ থেকে আসছিল ৩ কোটির মাদক, মুর্শিদাবাদে ধরল পুলিশ! গ্রেফতার ২

ফতেপুর মোড় থেকে এই মাদক উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে মনে করছে পুলিশ।

উত্তরপ্রদেশ থেকে আসছিল ৩ কোটির মাদক, মুর্শিদাবাদে ধরল পুলিশ! গ্রেফতার ২

মাদক বোঝাই গাড়ি ধরা পড়েছে - ফাইল ছবি

শেষ আপডেট: 17 December 2024 15:36

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের বহরমপুরে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। মাদকমিশ্রিত কাফ সিরাপ বোঝাই দুটি গাড়ি সহ, দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে বহরমপুর থানায়। 

বহরমপুরের ফতেপুর মোড় থেকে এই মাদক উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে মনে করছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ফতেপুর মোড়ে হানা দিয়েছিল এসটিএফ। সেই অভিযানেই একটি কন্টেনার এবং একটি ট্রাক ধরে তারা। দুটি গাড়ি থেকেই মিলেছে বিপুল মাদক। 

পুলিশ জানিয়েছে, দুটি গাড়ি থেকে ২২ হাজার ৩০০ বোতল মাদকমিশ্রিত কাফ সিরাপ পাওয়া গেছে। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম বাবলু প্রসাদ গুপ্ত, তিনি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা এবং অপরজন মহম্মদ জুল্লুর রহমান, তিনিও সাহেবগঞ্জের বাসিন্দা। 

দুজনকে জেরা করে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, তাঁরা আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। যে মাদক ধরা পড়েছে তা আদতে উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল বাংলার বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য।  


```