Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কয়েক ঘণ্টার মধ্যেই ভ্যান চালক থেকে কোটিপতি মুর্শিদাবাদের ওয়াদ, শোনালেন স্বপ্নপূরণের গল্প

সামান্য দু'কামরার ঘরে ছেলে-বৌমা-স্ত্রীকে নিয়ে থাকেন ওয়াদ। দিন আনা দিন খাওয়া পরিবারে আর্থিক অনটন লেগে থাকে। কিন্তু একটি লটারির টিকিট ভাগ্যকে পাল্টে দিল। 

কয়েক ঘণ্টার মধ্যেই ভ্যান চালক থেকে কোটিপতি মুর্শিদাবাদের ওয়াদ, শোনালেন স্বপ্নপূরণের গল্প

ওয়াদ আলি শেখ

শেষ আপডেট: 11 January 2025 19:31

মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ 

দীর্ঘ ১৯ বছর ধরে লটারি কেটে গেছেন। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। অবশেষে সদয় হলেন দেবীলক্ষ্মী। কয়েকঘণ্টার মধ্যেই ১ কোটি টাকার মালিক হয়ে গেলেন মোটর ভ্যান চালক। এতেই খুশির হাওয়া বইছে মুর্শিদাবাদের ভরতপুর থানার সিজগ্রামে। 

দেখুন ভিডিও

সিজগ্রামের বাসিন্দা ওয়াদ আলি শেখ। তিনি পেশায় মোটর ভ্যান চালক। সামান্য দু'কামরার ঘরে ছেলে-বৌমা-স্ত্রীকে নিয়ে থাকেন। দিন আনা দিন খাওয়া পরিবারে আর্থিক অনটন লেগেই থাকে। কিন্তু একটি লটারির টিকিট তাঁর ভাগ্যকে পাল্টে দিল। 

ওয়াদ আলির কথায়, '১৮-১৯ বছর আগে থেকে লটারির টিকিট কাটছি। এই প্রথম টাকা জিতলাম। আমার ছেলেরা কাজকর্ম করে। টাকাটা দিয়ে নিজের বাড়িটাকে মেরামত করব। জমি-জমা কিনব।' 

ওয়াদ আলির স্ত্রী আঙুরা বিবি জানিয়েছেন, ছেলে ফেরি করে রোজগার করে। এই টাকায় তিনি ছেলেকে জমি কিনে দিতে চান। যাতে ভবিষ্যতে তাঁর যেন কোনও অসুবিধা না হয়। আল্লা আমার স্বামীকে আজ বড় করেছে। এর জন্য আমি খুব খুশি।

সামান্য ভ্যান চালক থেকে ওয়াদের কোটিপতি হওয়ার যাত্রা দেখে তাজ্জব প্রতিবেশীরা।


```