Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চাকরি গেলেও মানবিকতায় স্কুলে এলেন ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক, সুতির স্কুলে পরীক্ষা চলছে যে! 

সুতির বহুতালি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ৩৭০০ জন। স্থায়ী শিক্ষক সংখ্যা ১৫ জন। তার মধ্যে মহামান্য আদালতের নির্দেশে ১১ জনেরই চাকরি বাতিল হয়েছে।

চাকরি গেলেও মানবিকতায় স্কুলে এলেন ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক, সুতির স্কুলে পরীক্ষা চলছে যে! 

শেষ আপডেট: 4 April 2025 16:21

মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ

মানবিকতার খাতিরে স্কুল ছেড়ে যেতে পারলেন না কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক। পরীক্ষা চলছে স্কুলে। সেই দায়বদ্ধতাতেই চাকরি গেলেও স্কুলে থেকে পরীক্ষা পরিচালনা করলেন সুতির বহুতালি উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষক।

সুতির বহুতালি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ৩৭০০ জন। স্থায়ী শিক্ষক সংখ্যা ১৫ জন। তার মধ্যে মহামান্য আদালতের নির্দেশে ১১ জনেরই চাকরি বাতিল হয়েছে। চাকরি বাতিল হয়েছে জেনে ১০ জন শিক্ষক স্কুল ছেড়ে চলে গেলেও, পরীক্ষা চলায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে মানবিকতার খাতিরে স্কুল ছেড়ে যেতে পারলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক। তিনি না থাকলে পরীক্ষা পরিচালনা কঠিন হবে বলেই দাবি ছিল তাঁর। চাকরি বাতিল হওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুক্রবারও স্কুলে এসে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ব্যবস্থা করলেন। তবে নিজের আসন ছেড়ে বসলেন পাশের একটি চেয়ারে।

ম্যানেজিং কমিটির সহযোগিতায় এখন বাইরে থেকে গেস্ট টিচার এনে পরীক্ষা চলছে বহুতালি স্কুলে। স্কুলের তরফে জানানো হয়েছে, বাংলা, ইতিহাস এবং শারীর শিক্ষা টিচার ছাড়া আর কোন স্থায়ী টিচার নেই। বিজ্ঞান বিভাগেও কোনও স্থায়ী শিক্ষক নেই। তাই পড়ুয়ারা যেমন বিপাকে ঠিক তেমনই চিন্তিত বিদ্যালয় কর্তৃপক্ষ।

২০১৬ সালে এসএসসি-র শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলায় কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেয়। এর ফলে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এছাড়া আলাদা করে মামলা করে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও। দফায় দফায় মামলা করেন চাকরিহারারাও। এর আগে সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। বৃহস্পতিবার চূড়ান্ত রায় দেয় শীর্ষ আদালত। তাতে চাকরি যায় প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। 


```