Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কংগ্রেসের অঞ্চল সভাপতি জাল টাকা সহ গ্রেফতার, হরিহরপাড়ায় শোরগোল

৪০ টা ৫০০ টাকার জাল নোট-সহ গ্রেফতার করা হয় কংগ্রেসের অঞ্চল সভাপতি জুলফিকার আলিকে।

কংগ্রেসের অঞ্চল সভাপতি জাল টাকা সহ গ্রেফতার, হরিহরপাড়ায় শোরগোল

ধৃত জুলফিকার

শেষ আপডেট: 18 October 2024 12:07

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: জাল টাকা সহ গ্রেফতার কংগ্রেসের অঞ্চল সভাপতি। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল হরিহরপাড়ায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের অঞ্চল সভাপতি জাল টাকার কারবারের সাথে জড়িত বলে খবর পাচ্ছিলেন তাঁরা । তাই নজরদারি চলছিল। শেষপর্যন্ত গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হরিহরপাড়া থানার আইসি অরূপকুমার রায়ের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে কাশিমনগর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই ৪০ টা ৫০০ টাকার জাল নোট-সহ গ্রেফতার করা হয় কংগ্রেসের অঞ্চল সভাপতি জুলফিকার আলিকে। ওই ব্যক্তি হরিহরপাড়া ব্লকের চোয়া অঞ্চল কংগ্রেসের সভাপতি। 

পুলিশ আরও জানিয়েছে, পাড়া গ্রাম তৃণমূল নেতা খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন ওই ব্যক্তি। পাড়াগ্রামের তৃণমূল নেতা সনাতন ঘোষ খুনের ঘটনায় নাম জড়ানোর পরপরই সে  বেপাত্তা হয়ে যায়। তারপরেই জাল টাকার কারবারে জড়িয়ে পড়ে বলে জানতে পেরেছে পুলিশ। শুক্রবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, কীভাবে জাল টাকার কারবার চালাত জুলফিকার তা জানতে আরও তদন্ত করা দরকার। এইজন্য তাকে ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ।  

ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর শাহ বলেন, "অসামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকলে তাদেরকে আমরা কোনও মতেই বরদাস্ত করব না। পাড়া গ্রামে খুনের ঘটনায় নাম জড়ানোর পরেই তাকে অঞ্চল কংগ্রেস সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে।"


```